দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে রাস্তা দখলমুক্ত ও সংস্কারের দাবি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া পশ্চিম দক্ষিণপাড়া গ্রামের সরকারি নকশাভুক্ত একটি রাস্তা অবৈধ দখলমুক্ত করে পুনরুদ্ধার ও সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগুরিয়া ঈদগাহ মাঠ থেকে ডোয়াইল ইউনিয়নের টাঙ্গাইল রাজিবদিয়া এলাকার কাশেমের বাড়ি পর্যন্ত রাস্তাটি মহাদান ইউনিয়ন পরিষদের নকশায় অন্তর্ভুক্ত রয়েছে। এই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে এলাকার প্রায় ৫০টি পরিবার নিয়মিত যাতায়াত করত। কিন্তু সম্প্রতি কিছু প্রভাবশালী ব্যক্তি রাস্তার প্রায় অর্ধেক অংশ দখল করে সেখানে গাছ রোপণ, বাঁশঝাড় ও কলাগাছ লাগিয়েছেন। এছাড়া সেচপাম্পের সাহায্যে জমিতে পানি সরবরাহের জন্য ড্রেন নির্মাণ করায় রাস্তাটি মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়েছে এবং জনসাধারণের চলাচলে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর পক্ষে মিজানুর রহমান, মুনছের আলী, ফরিদ, আব্দুল রাজ্জাক, জয়নাল আবেদীন, হেলাল উদ্দিন, সুমের আলী, আলহাজ উদ্দিন, সুফিয়া বেগম, মালেকা বেগম, মরিয়ম, আফরোজা, রূপালি, রুবি, রোজিনা, চুমকি ও আনেছাসহ স্থানীয় ভুক্তভোগীরা প্রশাসনের কাছে রাস্তাটি সরেজমিন তদন্ত সাপেক্ষে দখলমুক্ত করার জোরালো দাবি জানিয়েছেন। জনস্বার্থে ইউনিয়ন পরিষদের নকশাভুক্ত এই রাস্তার সীমানা নির্ধারণ, অবৈধ দখল অপসারণ এবং দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মহাদান ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে রাস্তা দখলমুক্ত ও সংস্কারের দাবি

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া পশ্চিম দক্ষিণপাড়া গ্রামের সরকারি নকশাভুক্ত একটি রাস্তা অবৈধ দখলমুক্ত করে পুনরুদ্ধার ও সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগুরিয়া ঈদগাহ মাঠ থেকে ডোয়াইল ইউনিয়নের টাঙ্গাইল রাজিবদিয়া এলাকার কাশেমের বাড়ি পর্যন্ত রাস্তাটি মহাদান ইউনিয়ন পরিষদের নকশায় অন্তর্ভুক্ত রয়েছে। এই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে এলাকার প্রায় ৫০টি পরিবার নিয়মিত যাতায়াত করত। কিন্তু সম্প্রতি কিছু প্রভাবশালী ব্যক্তি রাস্তার প্রায় অর্ধেক অংশ দখল করে সেখানে গাছ রোপণ, বাঁশঝাড় ও কলাগাছ লাগিয়েছেন। এছাড়া সেচপাম্পের সাহায্যে জমিতে পানি সরবরাহের জন্য ড্রেন নির্মাণ করায় রাস্তাটি মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়েছে এবং জনসাধারণের চলাচলে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর পক্ষে মিজানুর রহমান, মুনছের আলী, ফরিদ, আব্দুল রাজ্জাক, জয়নাল আবেদীন, হেলাল উদ্দিন, সুমের আলী, আলহাজ উদ্দিন, সুফিয়া বেগম, মালেকা বেগম, মরিয়ম, আফরোজা, রূপালি, রুবি, রোজিনা, চুমকি ও আনেছাসহ স্থানীয় ভুক্তভোগীরা প্রশাসনের কাছে রাস্তাটি সরেজমিন তদন্ত সাপেক্ষে দখলমুক্ত করার জোরালো দাবি জানিয়েছেন। জনস্বার্থে ইউনিয়ন পরিষদের নকশাভুক্ত এই রাস্তার সীমানা নির্ধারণ, অবৈধ দখল অপসারণ এবং দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মহাদান ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হবে।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা