বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংবাদিক এম এ হান্নানকে সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ জেলা কমিটি। গত ১৪ নভেম্বর ২০২৬ শুক্রবার বিকেলে বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলার অস্থায়ী কার্যালয়ে এক অনাড়ম্বর পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন বেলালের পরিচালনায় এবং সিনিয়র সহসভাপতি সাংবাদিক মুজিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা ও বিশিষ্ট আইনজীবী এ এন এম শিবলী খায়ের।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহসভাপতি সাংবাদিক আব্দুল কাদির কাজল, সহসভাপতি মো. আব্দুল হান্নান, আবদুল ওয়াহিদ শাহীন, আপন আহমেদ, লুতফুল আলম কাইয়ুম, এইচ আর রুবেল, বানিয়াচং উপজেলা কমিটির আহ্বায়ক জিবন আহমেদ লিটন, নারী সাংবাদিক মারজিয়া ইসলাম, আলাওল ইসলাম এবং শায়েস্তাগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জাহির উদ্দিন চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আইনজীবী এ এন এম শিবলী খায়ের বলেন, সাংবাদিক এম এ হান্নান শুধু একজন সংবাদকর্মী নন; বরং তিনি দেশপ্রেম ও জনকল্যাণমুখী ভাবনার এক অনন্য প্রতীক। তিনি তাঁর বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে শুধু হবিগঞ্জ জেলা নয়, পুরো সিলেট বিভাগকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের সুখে-দুঃখে তাঁর অবদান অপরিসীম উল্লেখ করে প্রধান অতিথি তাঁকে এবং বাংলাদেশ প্রেস ক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খানকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এম এ হান্নানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটিতে এক নতুন মাইলফলক উন্মোচন করবে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ সংবর্ধিত অতিথি সাংবাদিক এম এ হান্নানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি মো. আব্দুল হান্নানের নেতৃত্বে সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে অতিথিবৃন্দ সাংবাদিক এম এ হান্নানকে মিষ্টিমুখ করান।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

মতামত