রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে রায়ের জন্য আগামীকাল দিন ধার্য করা হয়েছে। বহুল আলোচিত এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি মাত্র এক দিনেই শেষ করে আজ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন।
আদালতে আজ রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির। অন্যদিকে আসামিপক্ষে শুনানিতে অংশ নেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
মামলার বিবরণ থেকে জানা যায়, রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছিল। ঘটনার আগেই ফ্ল্যাটটির বাসিন্দা সোহেল রানা শৌচাগারের গ্রিল কেটে পালিয়ে যান এবং পরে বাসা থেকে তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। এর পরপরই ওই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন।
পরবর্তীতে গত ২১ মে রামিসার পল্লবীর বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার জোরালো আশ্বাস দিয়েছিলেন। বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আলোচিত এই মামলায় আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড প্রদান করেন। পাশাপাশি রায়ে সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে মাত্র এক দিনেই হাইকোর্টে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। তাঁরা জানিয়েছেন, বিচারপ্রার্থী ও সংশ্লিষ্ট সব পক্ষকে আইনি সুযোগ দিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করার মাধ্যমে এটি একটি নতুন দৃষ্টান্ত বা নজির স্থাপিত হলো।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

মতামত