বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাহনাজ বেগমের বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে মিথ্যা মামলা ও নানাভাবে হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, পূর্ব চিপা বারইখালী এলাকার আব্দুল মজিদ বয়াতীর কন্যা শাহনাজ বেগম আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে এলাকায় প্রভাব বিস্তার করছেন এবং আগের মতোই থানা ও আদালতে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে যাচ্ছেন। এর প্রতিবাদ করলে তিনি প্রাণনাশ ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী খাউলিয়া গাজী বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো. ইউনুস শিকদার অভিযোগ করে জানান, শাহনাজ বেগম ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হওয়া সত্ত্বেও বর্তমানে স্থানীয় বিএনপি নেতাদের ম্যানেজ করে এলাকায় দাপটের সঙ্গে চলাফেরা করছেন। রাত-বিরাতে তাঁর বাড়িতে বিভিন্ন লোকজনের যাতায়াতে এলাকার পরিবেশ নষ্ট হলেও মামলার ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না এবং প্রতিবাদ করলেই তিনি ঘর পুড়িয়ে দেওয়া ও হত্যার হুমকি দেন।
স্থানীয় বাসিন্দা মোবারক আলী হাওলাদারের কন্যা রেনু বেগম জানান, শাহনাজ বেগম তাঁদের বিরুদ্ধে দুটি মামলা দিয়েছেন। এ ছাড়া তাঁর জানামতে তিনি স্থানীয় জামাল উদ্দিনের নামে তিনটি, রিনা আক্তারের নামে ছয়টি এবং আলম হাওলাদারের নামে চারটি মামলা দায়ের করেছেন। পাশাপাশি জাল দলিল তৈরি করে সম্পত্তি দখলের অভিযোগেও তাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে। মূলত মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করাই তাঁর পেশা বলে দাবি করেন তিনি।
আরেক ভুক্তভোগী আলম হাওলাদার অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শাহনাজ বেগম তাঁর ১০৫ বছর বয়সি অসুস্থ পিতা মোসলেম আলীসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়েছেন। যদিও তদন্তে তাঁর সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি তাঁদের একাধিকবার হত্যা ও ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন উল্লেখ করে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এলাকাবাসীর অভিযোগ, বিগত সরকারের আমলে ইউপি সদস্য থাকাকালে শাহনাজ বেগম ক্ষমতার অপব্যবহার করে নিরীহ মানুষের ওপর নির্যাতন চালিয়েছেন এবং বর্তমানেও একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একই কায়দায় সাধারণ মানুষকে হয়রানি করে চলেছেন।
এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে শাহনাজ বেগম বলেন, তিনি আওয়ামী লীগের নেত্রী ছিলেন কি না তা তাঁর জানা নেই, তবে তিনি ইউপি সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি মহল তাঁকে সামাজিকভাবে হেয় করতে এসব অপপ্রচার চালাচ্ছে। তিনি কাউকে কোনো হুমকি দেননি বা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেননি।
এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, কারও বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বা হুমকির সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ কোনো ব্যক্তির প্রভাবে প্রভাবিত হয়ে মামলা নেয় না এবং প্রতিটি বিষয় যাচাই-বাছাই করেই পদক্ষেপ নেওয়া হয়।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

মতামত