তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করছে না। তিনি দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং বিগত ১৭ বছরে অর্থনীতি ও ব্যাংকিং খাতে হওয়া লুটপাটের প্রকৃত চিত্র সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
বিগত সরকারের আমলে অর্থনীতি ও ব্যাংকিং খাতে অনিয়মের চিত্র তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান অর্থনৈতিকভাবে দেশের যে ক্ষতি করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেন তিনি। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করায় সাধারণ গ্রাহকরা আজ ব্যাংকে টাকা পাচ্ছেন না বলে জানান মন্ত্রী। খেলাপি ঋণের পরিমাণ ৬ থেকে ১০ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিকদার ব্রাদার্স, এস আলম, বেক্সিমকো, নাবিল গ্রুপসহ বিভিন্ন গোষ্ঠীর অনিয়মের কারণে ব্যাংকিং খাতের এই দশা হয়েছে এবং বিদ্যুৎ খাতেও অতিরিক্ত মূল্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল অর্থ লুটপাট করা হয়েছে। বর্তমান সরকারের ওপর এই সংকটের দায় চাপানো হলেও প্রকৃত কারণগুলো সংবাদমাধ্যমে জোরালোভাবে তুলে ধরা উচিত বলে তিনি মনে করেন।
গণমাধ্যমের স্বাধীনতা ও অনিবন্ধিত অনলাইন পোর্টাল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আন্দালিভ রহমান বলেন, বিকৃত সংবাদ এবং উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্যকে আইনের আওতায় আনতে সাইবার সিকিউরিটি আইনটি রাখার চেষ্টা চলছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজের অপসংস্কৃতি রোধ এবং অনিবন্ধিত অনলাইন পোর্টাল থেকে ছড়ানো ভুয়া সংবাদ বন্ধে সরকার কাজ করছে। নিবন্ধিত গণমাধ্যমগুলোর স্থায়ী মর্যাদা, বিজ্ঞাপন প্রাপ্তি এবং নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও ব্যবহারবান্ধব করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এ ছাড়া গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী একজন মালিকের একাধিক গণমাধ্যমের মালিকানা না রাখার বিষয়ে আলোচনা চলছে বলে জানান মন্ত্রী।
গ্রহণযোগ্যতাকে গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তিন বছর আগে একটি স্ট্যাটাস লেখার আগে সাংবাদিকদের যেভাবে আতঙ্কে থাকতে হতো, বর্তমান সরকার সেই পরিস্থিতি রাখেনি। বিগত সরকারের সময়ে গণমাধ্যম ও ব্যবসায়ীদের একটি অংশের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ব্যাপক মিডিয়া নিয়ন্ত্রণ ও দমনপীড়ন চালিয়েও তারা ক্ষমতায় টিকতে পারেনি এবং সীমা লঙ্ঘনকারীদের বিচার সমাজের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, গোপালগঞ্জ ছাড়া সারা দেশে তাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব বা সাংগঠনিক তৎপরতা নেই। জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। ডিসেম্বরে আওয়ামী লীগ সভানেত্রীর দেশে ফেরার প্রচারণাকে ‘রাজনৈতিক ব্লাফ’ অভিহিত করে তিনি বলেন, নেতাকর্মীদের বিভ্রান্ত করতে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আড়াল করতেই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। জুলাইয়ের চেতনাকে সমুন্নত রেখে সবাইকে সজাগ থাকার এবং গণতন্ত্র ও বস্তুনিষ্ঠ সমালোচনার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু ও সদস্য সচিব ইফতেখার মাহমুদসহ ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

মতামত