দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : রোববার, ১৫ নভেম্বর ২০২৬

আগে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করতে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের সভা

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান বিএনপির নেতা কাজী ছাইয়েদুল আলম বাবুল

প্রটোকল ভেঙে জনতার কাতারে প্রধানমন্ত্রী তারেক রহমান

কোনো ষড়যন্ত্রই দেশের জনগণকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশুদের দেশের অ্যাম্বাসেডর হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাগেরহাটে হযরত খানজাহান আলী রহ.-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটে হযরত খানজাহান আলী রহ.-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

আগে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (১৫ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদ ভবনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি এ পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী, ছয়জন শিক্ষক ও অভিভাবকেরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন।

সংসদ অধিবেশনের বিরতিকালে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। এ সময় শিক্ষার্থীদের তিনটি বিষয়ে বিশেষ পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথমে নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। একই সঙ্গে বর্ষাকালে নিজের অথবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন তিনি। এ ছাড়া পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় তাঁরা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তাঁরা।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আগে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা