জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, নদীভাঙন রোধ এবং উপকূলীয় জনপদের অস্তিত্ব রক্ষার দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের উদ্যোগে এবং লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটির (লিডার্স) সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
লিডার্সের প্রজেক্ট অফিসার বদরুননেছা মিলির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের প্রধান নির্বাহী গোপীনাথ সাহা, নারীনেত্রী রেহানা পারভিন মুক্তি, সাবেক কাউন্সিলর মমতাজ মেরি, বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি এস এম রাজ, সাংবাদিক আজাদুল হক এবং ইসরাত জাহান। কর্মসূচিতে স্থানীয় সুশীল সমাজ ও যুব প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ সবচেয়ে কম দায়ী হলেও এর বিরূপ প্রভাব তাদেরই সবচেয়ে বেশি মোকাবিলা করতে হচ্ছে। নদীভাঙন, লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগে বসতভিটা, কৃষিজমি ও শিক্ষাপ্রতিষ্ঠান হারিয়ে বহু পরিবার আজ নিঃস্ব। এর ফলে উপকূলে বাস্তুচ্যুতি, দারিদ্র্য ও সামাজিক নিরাপত্তাহীনতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। বক্তারা আরও উল্লেখ করেন, উপকূল রক্ষা করা কেবল উন্নয়নের বিষয় নয়, বরং এটি মানুষের বেঁচে থাকার অধিকার ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার প্রশ্ন।
আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১) সামনে রেখে আন্তর্জাতিক আলোচনায় উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব সংকট ও দাবিগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। কর্মসূচি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবিলায় টেকসই ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ, সংস্কার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ; লবণাক্ততা নিয়ন্ত্রণ ও নিরাপদ সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করা; জলবায়ু সহনশীল কৃষি, মৎস্যসম্পদ সংরক্ষণ ও বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি; নদীভাঙন, জলাবদ্ধতা ও বন্যা মোকাবিলায় কার্যকর নদীশাসন ও পরিকল্পিত উদ্যোগ গ্রহণ; এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি ও লোকসানের (লস অ্যান্ড ড্যামেজ) ন্যায্য ক্ষতিপূরণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং অনুদানভিত্তিক পর্যাপ্ত আন্তর্জাতিক অর্থায়ন নিশ্চিত করা।
কর্মসূচির শেষে উপকূলীয় মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জলবায়ু তহবিলের সুষম বণ্টন নিশ্চিতে সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

মতামত