দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

নেত্রকোনার বারহাট্টায় প্রশাসনের গাফিলতিতে ‘নতুন কুঁড়ি’ ব্যাডমিন্টন কর্মসূচি পণ্ড

লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ভিন্ন চর্চায় উৎসাহিত করা হয় -তমিজুল ইসলাম

গাজীপুরে গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের অগ্রযাত্রা পরিদর্শনে জিসিসির প্রশাসক

রাজশাহী শিক্ষা বোর্ডে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভাষা ও জ্ঞানচর্চার নতুন ভাবনা নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু

চার দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদ

খাইলকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাদশাহ মিয়া অগ্রণী বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন কামাল উদ্দিন

খাইলকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাদশাহ মিয়া অগ্রণী বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন কামাল উদ্দিন

রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এক নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় রাজশাহী পুলিশ লাইনস্ কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. এরশাদ আলী ঈশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবির। এ সময় স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করছে এবং কর্মক্ষেত্রে সুনামের সঙ্গে নিজেদের অবস্থান তৈরি করেছে। তাদের মেধা ও যোগ্যতা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। তিনি আরও বলেন, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে একটি বড় ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এবং শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে সরকার অত্যন্ত আন্তরিক। শিক্ষার্থীরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে, সেই পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

বিশেষ অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের মাধ্যম নয়, বরং একজন মানুষকে সৎ, যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রধান হাতিয়ার। তোমরাই দেশের ভবিষ্যৎ এবং তোমাদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। এই শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আগামী দিনেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে। এ সময় তিনি রাজশাহীকে একটি ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা