দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ভাষা ও জ্ঞানচর্চার নতুন ভাবনা নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু

চার দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদ

খাইলকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাদশাহ মিয়া অগ্রণী বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন কামাল উদ্দিন

গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত

এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর, পাসের হার ৫১.৫৫

এইচএসসিতে পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেল ৪০,০৮৪ জন

সালনায় স্কুলের ভবন উদ্ধোধন অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ

২০২৭ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই

২০২৭ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই

ভাষা ও জ্ঞানচর্চার নতুন ভাবনা নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু

ভাষা ও জ্ঞানচর্চার নতুন ভাবনা নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু

ভাষা শিক্ষা ও জ্ঞানচর্চার নতুন ভাবনা নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে ‘এপিস্টেমিক রিকনফিগারেশনস ইন ল্যাঙ্গুয়েজ স্টাডিজ’ শীর্ষক এই সম্মেলন শুরু হয়। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক ও পেশাজীবীরা ভাষা, জ্ঞান উৎপাদন ও ভাষা শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন।

ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস (বিআইএল)-এর আয়োজনে এটি তাদের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। এবারের সম্মেলনে মোট ১৪৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হচ্ছে এবং ২৫০ জনের বেশি শিক্ষাবিদ, পেশাজীবী ও শিক্ষার্থী এতে অংশ নিচ্ছেন। দুদিনব্যাপী এই আয়োজনে তিনটি মূল প্রবন্ধ উপস্থাপনা, দুজন আমন্ত্রিত বক্তার আলোচনা, ‘রাইজিং স্টারস’ পর্ব এবং তিনটি কলোকুইয়াম সেশন রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। তিনি বলেন, “বর্তমান বিশ্বে বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা ক্রমেই বাড়ছে। এ সময়ে অন্য একটি ভাষা জানা শুধু বাড়তি শিক্ষাগত যোগ্যতা নয়; এটি শিক্ষা ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করে এবং সাংস্কৃতিক বিনিময় ও গবেষণায় সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করে।”

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা বলেন, “ভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের সঙ্গে যোগাযোগ করা, নিজেদের ভাবনা ভাগ করে নেওয়া এবং অন্যের দৃষ্টিভঙ্গি থেকে শেখা খুবই গুরুত্বপূর্ণ। এসবই আমাদের একে অপরের সাথে আরও বেশি সংযুক্ত থাকতে ও একটি সহযোগিতাপূর্ণ ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আরশাদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে গ্লোবাল নর্থের জ্ঞান ও একাডেমিক চর্চাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অথচ গ্লোবাল সাউথের ভাষা, ইতিহাস, অভিজ্ঞতা ও নিজস্ব জ্ঞানচর্চা অনেক ক্ষেত্রেই যথাযথ স্বীকৃতি পায়নি। ডিকলোনিয়াল চিন্তাভাবনা আমাদের এই অসমতা নিয়ে নতুন করে ভাবতে শেখায় এবং প্রচলিত ধারণাগুলোকে প্রশ্ন করতে উৎসাহিত করে।”

স্বাগত বক্তব্যে বিআইএলের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা লেডি সৈয়দা সারওয়াত আবেদ বলেন, “আমরা বিশ্বাস করি, ভাষাশিক্ষা হওয়া উচিত অন্তর্ভুক্তিমূলক, প্রাসঙ্গিক ও পরিবর্তনমুখী। শিক্ষার্থীরা যে সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠে, ভাষাশিক্ষার সঙ্গে তার একটি গভীর সংযোগ থাকা জরুরি।”

বিআইএলের ডিরেক্টর ও কনফারেন্সের আহ্বায়ক প্রফেসর শায়লা সুলতানা সমাপনী বক্তব্যে বলেন, “আমরা ভাষা শিক্ষা ও শেখানোর কাজ শুধু প্রচলিত শ্রেণিকক্ষে সীমাবদ্ধ রাখতে চাই না। স্বাস্থ্যকর্মী ও নার্সদের জন্য যোগাযোগবিষয়ক কর্মশালা এবং নিরাপদ অভিবাসনে সহায়তার জন্য ভাষা ল্যাবের মতো ব্যবহারিক কর্মসূচিও আমরা সম্প্রসারণ করছি।”

কনফারেন্সে স্পেনের ইউনিভার্সিটাট পম্পেউ ফাবরার প্রফেসর ড. ডেভিড ব্লক, দক্ষিণ আফ্রিকার ইউনিভার্সিটি অব কেপটাউনের ড. আনা ডিউমার্ট এবং যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির প্রফেসর পিটার আই. ডি কস্তা মূল প্রবন্ধ উপস্থাপন করছেন। এছাড়া আমন্ত্রিত বক্তা হিসেবে চীনের ফুদান ইউনিভার্সিটির প্রফেসর ইয়ংইয়ান ঝেং ও কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার ড. আনোয়ার আহমেদ এবং ‘রাইজিং স্টারস’ পর্বে নর্থ সাউথ ইউনিভার্সিটির ড. নাসরিন পারভীন ও ইউল্যাবের মোহাম্মদ মশিউর রহমান অংশ নিচ্ছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ভাষা ও জ্ঞানচর্চার নতুন ভাবনা নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা