দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

নেত্রকোনার বারহাট্টায় প্রশাসনের গাফিলতিতে ‘নতুন কুঁড়ি’ ব্যাডমিন্টন কর্মসূচি পণ্ড

লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ভিন্ন চর্চায় উৎসাহিত করা হয় -তমিজুল ইসলাম

গাজীপুরে গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের অগ্রযাত্রা পরিদর্শনে জিসিসির প্রশাসক

রাজশাহী শিক্ষা বোর্ডে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভাষা ও জ্ঞানচর্চার নতুন ভাবনা নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু

চার দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদ

খাইলকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাদশাহ মিয়া অগ্রণী বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন কামাল উদ্দিন

খাইলকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাদশাহ মিয়া অগ্রণী বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন কামাল উদ্দিন

নেত্রকোনার বারহাট্টায় প্রশাসনের গাফিলতিতে ‘নতুন কুঁড়ি’ ব্যাডমিন্টন কর্মসূচি পণ্ড

নেত্রকোনার বারহাট্টায় প্রশাসনের গাফিলতিতে ‘নতুন কুঁড়ি’ ব্যাডমিন্টন কর্মসূচি পণ্ড

নেত্রকোনার বারহাট্টায় প্রশাসনের গাফিলতির কারণে ‘নতুন কুঁড়ি’ ব্যাডমিন্টন কর্মসূচি পণ্ড হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার গুরুতর অভিযোগ তুলেছেন অংশগ্রহণকারী শিক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা।

জানা গেছে, আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত ব্যাডমিন্টন মাঠে ‘নতুন কুঁড়ি’ ব্যাডমিন্টন কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কর্মসূচি পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন। তবে নির্ধারিত সময় পার হয়ে দুপুর গড়িয়ে গেলেও মাঠে আসেননি তিনি। পরে শিক্ষার্থী ও শিক্ষকেরা প্রশাসনের কাউকে না পেয়ে দুপুর একটার দিকে মাঠ থেকে ফিরে যেতে বাধ্য হন। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের দ্বায়িত্বহীনতার বিষয়টি জানাজানি হলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা একে অপরকে লক্ষ্য করে বিপরীতমুখী বক্তব্য দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মসূচিটির দায়িত্বে থাকা এক শিক্ষক বলেন, “প্রধানমন্ত্রী ঘোষিত ‘নতুন কুঁড়ি’ ব্যাডমিন্টন কর্মসূচি উপলক্ষে আজ সকাল থেকেই বারহাট্টা উপজেলা পরিষদ প্রাঙ্গণে আমাদের শিক্ষক ও প্রতিযোগীরা উপস্থিত হতে থাকে। কিন্তু দুপুর একটা পর্যন্ত প্রশাসনের কেউ সেখানে উপস্থিত না থাকায় আমরা সবাই ফিরে আসতে বাধ্য হয়েছি। একটি সরকারি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রশাসনের এমন দায়িত্বহীন আচরণ অত্যন্ত দুঃখজনক।”

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, “আমি অডিটের কাজে ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারিনি। তাছাড়া ইউএনও কার্যালয়ের হাসেম ভাই ও আলামিনকেও আমি খুঁজে পাইনি।” এ সময় কর্মসূচির সভাপতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, “উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয় এই কর্মসূচির সভাপতি, তিনিই বিষয়টি দেখার কথা।”

অন্যদিকে, ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির সভাপতি ও বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “আজকের ব্যাডমিন্টন কর্মসূচি বাস্তবায়নের সম্পূর্ণ দায়িত্ব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে দেওয়া হয়েছিল। তবে যুব উন্নয়ন কর্মকর্তা কর্মসূচি বাদ দিয়ে অডিটে চলে যাওয়ার বিষয়টি আমি খতিয়ে দেখছি।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নেত্রকোনার বারহাট্টায় প্রশাসনের গাফিলতিতে ‘নতুন কুঁড়ি’ ব্যাডমিন্টন কর্মসূচি পণ্ড

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা