দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

গজারিয়াপাড়া প্রিমিয়ার লীগ ফাইনালে চ্যাম্পিয়ন অগ্রযাত্রা ফুটবল একাদশ

“সুস্থ দেহ সুন্দর মন, ক্রীড়াই করে আনয়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গজারিয়াপাড়া ফুটবল ফেডারেশনের উদ্যোগে আয়োজিত গজারিয়াপাড়া প্রিমিয়ার লীগ সিজন-১২ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় অগ্রযাত্রা ফুটবল একাদশ ও শামীম স্মৃতি ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের আগেই জয়ের স্বাদ গ্রহণ করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অগ্রযাত্রা ফুটবল একাদশ।

গতকাল ১৩ নভেম্বর ২০২৬ বিকেল তিনটায় গাজীপুর মহানগরীর ২২ নম্বর ওয়ার্ডের গজারিয়াপাড়া হামিদিয়া দাখিল মাদরাসা মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। কাউলতিয়া সাংগঠনিক থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব খন্দকার দেলোয়ার হোসেন মেম্বারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার। কাউলতিয়া সাংগঠনিক থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. রনি চৌধুরীর সার্বিক সহযোগিতায় ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল খেলাটি সম্পন্ন হয়।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর আলহাজ্ব মো. ছবদের হাসান, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান মেম্বার, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন লিটন, সাবেক সভাপতি মো. সালাউদ্দিন আহমেদ, বিএনপি নেতা শামসুল হক, বাবুল হোসেন বেপারী, ফজলুল হক পলান এবং অগ্রযাত্রা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ও অগ্রযাত্রা ফুটবল একাদশের কর্ণধার মো. শফিকুল ইসলাম মাস্টার প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গজারিয়াপাড়া প্রিমিয়ার লীগ ফাইনালে চ্যাম্পিয়ন অগ্রযাত্রা ফুটবল একাদশ

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

“সুস্থ দেহ সুন্দর মন, ক্রীড়াই করে আনয়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গজারিয়াপাড়া ফুটবল ফেডারেশনের উদ্যোগে আয়োজিত গজারিয়াপাড়া প্রিমিয়ার লীগ সিজন-১২ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় অগ্রযাত্রা ফুটবল একাদশ ও শামীম স্মৃতি ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের আগেই জয়ের স্বাদ গ্রহণ করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অগ্রযাত্রা ফুটবল একাদশ।

গতকাল ১৩ নভেম্বর ২০২৬ বিকেল তিনটায় গাজীপুর মহানগরীর ২২ নম্বর ওয়ার্ডের গজারিয়াপাড়া হামিদিয়া দাখিল মাদরাসা মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। কাউলতিয়া সাংগঠনিক থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব খন্দকার দেলোয়ার হোসেন মেম্বারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার। কাউলতিয়া সাংগঠনিক থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. রনি চৌধুরীর সার্বিক সহযোগিতায় ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল খেলাটি সম্পন্ন হয়।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর আলহাজ্ব মো. ছবদের হাসান, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান মেম্বার, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন লিটন, সাবেক সভাপতি মো. সালাউদ্দিন আহমেদ, বিএনপি নেতা শামসুল হক, বাবুল হোসেন বেপারী, ফজলুল হক পলান এবং অগ্রযাত্রা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ও অগ্রযাত্রা ফুটবল একাদশের কর্ণধার মো. শফিকুল ইসলাম মাস্টার প্রমুখ।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা