দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

রাজশাহী শিক্ষা বোর্ডে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভাষা ও জ্ঞানচর্চার নতুন ভাবনা নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু

চার দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদ

খাইলকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাদশাহ মিয়া অগ্রণী বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন কামাল উদ্দিন

গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত

এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর, পাসের হার ৫১.৫৫

এইচএসসিতে পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেল ৪০,০৮৪ জন

সালনায় স্কুলের ভবন উদ্ধোধন অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ

সালনায় স্কুলের ভবন উদ্ধোধন অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ

রাজশাহী শিক্ষা বোর্ডে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাজশাহী শিক্ষা বোর্ডে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ড ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে রাজশাহী শিক্ষা বোর্ডের প্রশাসনিক ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুর রউফ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন, কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান, অনুষ্ঠানের আহ্বায়ক ও উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন, সিনিয়র সিস্টেম এনালিস্ট (চলতি দায়িত্ব) প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম নবী এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আজাদ আলী। প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) এস. এম. গোলাম আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সভাপতির বক্তব্যে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী ইতিহাসভিত্তিক আলোচনা করে বলেন, “জাতীয় ঐক্য ও সংহতি একটি সমৃদ্ধ, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনের অন্যতম ভিত্তি। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি, সহনশীলতা ও দেশপ্রেম চর্চার মাধ্যমে আমাদের নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

এ ছাড়া বাদ আসর শিক্ষা বোর্ড জামে মসজিদে দিবসটি উপলক্ষে বিশেষ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

রাজশাহী শিক্ষা বোর্ডে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ড ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে রাজশাহী শিক্ষা বোর্ডের প্রশাসনিক ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুর রউফ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন, কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান, অনুষ্ঠানের আহ্বায়ক ও উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন, সিনিয়র সিস্টেম এনালিস্ট (চলতি দায়িত্ব) প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম নবী এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আজাদ আলী। প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) এস. এম. গোলাম আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সভাপতির বক্তব্যে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী ইতিহাসভিত্তিক আলোচনা করে বলেন, “জাতীয় ঐক্য ও সংহতি একটি সমৃদ্ধ, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনের অন্যতম ভিত্তি। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি, সহনশীলতা ও দেশপ্রেম চর্চার মাধ্যমে আমাদের নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

এ ছাড়া বাদ আসর শিক্ষা বোর্ড জামে মসজিদে দিবসটি উপলক্ষে বিশেষ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা