দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর সময়ের চেয়ে ইরানি বাহিনী এখন আরও শক্তিশালী: সেনা মুখপাত্র

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার সময়ের তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন আরও শক্তিশালী, সতর্ক ও অধিক উদ্দীপিত বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া। আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর সঙ্গে সরাসরি সংঘাতের অভিজ্ঞতা অর্জনের ফলে ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক ও শক্তিশালী অবস্থানে রয়েছে।”

তিনি আরও জোর দিয়ে বলেন, যুদ্ধের সূচনালগ্নের পরিস্থিতির তুলনায় বর্তমানে ইরানি বাহিনীর মনোবল, অঙ্গীকার ও আত্মবিশ্বাস অনেক উচ্চে অবস্থান করছে। সরাসরি সংঘাতের মাধ্যমে অর্জিত এই অভিজ্ঞতা ইরানের সামরিক বাহিনীর সার্বিক সক্ষমতা ও যুদ্ধপ্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে বলে তিনি দাবি করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর সময়ের চেয়ে ইরানি বাহিনী এখন আরও শক্তিশালী: সেনা মুখপাত্র

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার সময়ের তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন আরও শক্তিশালী, সতর্ক ও অধিক উদ্দীপিত বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া। আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর সঙ্গে সরাসরি সংঘাতের অভিজ্ঞতা অর্জনের ফলে ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক ও শক্তিশালী অবস্থানে রয়েছে।”

তিনি আরও জোর দিয়ে বলেন, যুদ্ধের সূচনালগ্নের পরিস্থিতির তুলনায় বর্তমানে ইরানি বাহিনীর মনোবল, অঙ্গীকার ও আত্মবিশ্বাস অনেক উচ্চে অবস্থান করছে। সরাসরি সংঘাতের মাধ্যমে অর্জিত এই অভিজ্ঞতা ইরানের সামরিক বাহিনীর সার্বিক সক্ষমতা ও যুদ্ধপ্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে বলে তিনি দাবি করেন।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা