চলমান শ্রমিক আন্দোলনে গাজীপুর সহ সারাদেশে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় আন্দোলন চলছে। এতে করে গাজীপুরের অধিকাংশ কারখানা বন্ধ ঘোষণা করেছেন মালিক পক্ষ।
সরকার ইতিমধ্যে বেতন বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করলেও থামছেনা শ্রমিক আন্দোলন। এরইমধ্যে বিজিএমইএ'র বৈঠকে পরিস্থিতি ঠিক না হলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। শ্রমিক আন্দোলনের মাঝেও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুবলীগ / ছাত্রলীগের নেতাকর্মী যোগ হয়ে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে বলে প্রশাসনিক ও বিএনপির নেতাদের দাবি। কোন প্রকার নৈরাজ্য ঠেকাতে গাজীপুর মহানগর বিএনপির নির্দেশে রাজপথে অবস্থান করছেন বাসন মেট্রোথানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
১৫ই নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত বাসন থানার নাওজোড়,বাইপাস,চৌরাস্তা মোটরবাইক নিয়ে মহড়া দিচ্ছেন নেতাকর্মীরা।
বাসন মেট্রোথানা বিএনপির সভাপতি মোঃ তানভীর সিরাজের নেতৃত্বে ৫শতাধিক নেতাকর্মী মাঠে রয়েছেন।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

মতামত