দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬

শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হতে হবে: বারহাট্টায় এমপি ডা. আনোয়ারুল হক

শুধু গতানুগতিক চাকরির পেছনে না ছুটে তরুণ সমাজকে নিজেদের মেধা ও কর্মদক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী উদ্যোক্তা হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (২ নভেম্বর) নেত্রকোনার বারহাট্টা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় যুব দিবস-২০২৬-এর আলোচনা সভা ও র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সকালে উপজেলা চত্বর থেকে সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হকের সরাসরি অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অতিথিরা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত বিভিন্ন যুব ও নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের স্টলগুলো ঘুরে দেখেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, নেত্রকোনা জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন মিল্কি, বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস্ উদ্দিন আহমেদ বাবুল এবং বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক দাম। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক বলেন, “তরুণরাই যেকোনো জাতির অগ্রগতির মূল চালিকাশক্তি। তাদের মেধা ও সৃজনশীলতাকে সঠিকভাবে কাজে লাগাতে হলে কারিগরি শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। বেকারত্ব দূর করতে যুবসমাজকে শুধু চাকরির পেছনে না ছুটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে।”

একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সব ধরনের সামাজিক অপরাধ থেকে দূরে রেখে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর বিশেষ জোর দেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হতে হবে: বারহাট্টায় এমপি ডা. আনোয়ারুল হক

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা