দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে ১৩ বসতঘরসহ হোটেল ও দোকান ভস্মীভূত

বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক

গাজীপুর সিটিতে ১৩ টি প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করেন শওকত হোসেন সরকার

গাজীপুরে আই ই বি নির্বাচনে বিজয়ী প্রকৌশলী মজিবুর রহমান কাজল

গাজীপুরের বাসনে কারখানায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

বাগেরহাটে প্রধানমন্ত্রীর সফর পরবর্তী অর্জন নিয়ে প্রেস ব্রিফিং করেছেন মাজারের প্রধান খাদেম

মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স জিএমপি কমিশনারের

নবীগঞ্জে যুবলীগ সদস্য দিলশাদ মিয়া গ্রেফতার।

নবীগঞ্জে যুবলীগ সদস্য দিলশাদ মিয়া গ্রেফতার।

বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক

বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করেছেন নেত্রকোনা-২ আসনের (সদর-বারহাট্টা) সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। গতকাল শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল থেকে শুরু হওয়া এসব কর্মসূচিতে আইনশৃঙ্খলা জোরদার, অবকাঠামোগত উন্নয়ন এবং ক্রীড়াঙ্গনের প্রসারে বিভিন্ন উদ্যোগের উদ্বোধন করা হয়।

দিনের শুরুতে তিনি বারহাট্টা থানায় ৩২টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন। এর মাধ্যমে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এরপর তিনি সিংধা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন। নতুন এই ভবন নির্মিত হলে সংশ্লিষ্ট এলাকার মানুষ আরও সহজে ও উন্নত নাগরিক সেবা পাবেন বলে আশা প্রকাশ করা হয়।

দিনের সর্বশেষ কর্মসূচিতে বিকেল সাড়ে তিনটার দিকে চন্দ্রপুর হুজরাবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য। খেলা শেষে তিনি উপভোগ করে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

দিনব্যাপী এসব কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করেছেন নেত্রকোনা-২ আসনের (সদর-বারহাট্টা) সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। গতকাল শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল থেকে শুরু হওয়া এসব কর্মসূচিতে আইনশৃঙ্খলা জোরদার, অবকাঠামোগত উন্নয়ন এবং ক্রীড়াঙ্গনের প্রসারে বিভিন্ন উদ্যোগের উদ্বোধন করা হয়।

দিনের শুরুতে তিনি বারহাট্টা থানায় ৩২টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন। এর মাধ্যমে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এরপর তিনি সিংধা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন। নতুন এই ভবন নির্মিত হলে সংশ্লিষ্ট এলাকার মানুষ আরও সহজে ও উন্নত নাগরিক সেবা পাবেন বলে আশা প্রকাশ করা হয়।

দিনের সর্বশেষ কর্মসূচিতে বিকেল সাড়ে তিনটার দিকে চন্দ্রপুর হুজরাবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য। খেলা শেষে তিনি উপভোগ করে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

দিনব্যাপী এসব কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা