দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে ১৩ বসতঘরসহ হোটেল ও দোকান ভস্মীভূত

বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক

গাজীপুর সিটিতে ১৩ টি প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করেন শওকত হোসেন সরকার

গাজীপুরে আই ই বি নির্বাচনে বিজয়ী প্রকৌশলী মজিবুর রহমান কাজল

গাজীপুরের বাসনে কারখানায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

বাগেরহাটে প্রধানমন্ত্রীর সফর পরবর্তী অর্জন নিয়ে প্রেস ব্রিফিং করেছেন মাজারের প্রধান খাদেম

মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স জিএমপি কমিশনারের

নবীগঞ্জে যুবলীগ সদস্য দিলশাদ মিয়া গ্রেফতার।

নবীগঞ্জে যুবলীগ সদস্য দিলশাদ মিয়া গ্রেফতার।

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে ১৩ বসতঘরসহ হোটেল ও দোকান ভস্মীভূত

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে ১৩ বসতঘরসহ হোটেল ও দোকান ভস্মীভূত

গাজীপুরের শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক প্রবাসীর ১৩টি বসতঘরসহ একটি খাবার হোটেল ও কয়েকটি চায়ের দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকালে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি ও কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার সকাল নয়টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে দুবাই প্রবাসী নিশাত ঢালীর বাড়ির এক পাশের খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই সেই আগুন পেছনে থাকা বসতবাড়ির ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা ব্যর্থ হলে শ্রীপুর ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে ১৩টি বসতঘর ও হোটেলের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

অন্যদিকে, একই দিন সকাল সাড়ে নয়টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মহাসড়কের পাশের একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশের আরেকটি দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। এ দুটি ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সিলিন্ডার বিস্ফোরণ ও আগুনে প্রচুর মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে ১৩ বসতঘরসহ হোটেল ও দোকান ভস্মীভূত

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা