নানা আয়োজনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। সকালে ব্রির প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম।
উদ্বোধনের পর সেখানে উপস্থিত অতিথিবৃন্দ ব্রি ক্যাম্পাসের গবেষণা মাঠে ধান কাটা উৎসবে অংশগ্রহণ করেন। ধান কাটা শেষে একটি বর্ণাঢ্য নবান্ন উৎসব শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্রি মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া নবান্ন উৎসব উদযাপনের অংশ হিসেবে ব্রি মিলনায়তনের সামনে পিঠা উৎসবের আয়োজন করা হয় এবং ব্রির সব বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের পিঠা ও পায়েস দিয়ে আপ্যায়ন করা হয়।
ব্রি’র মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, ব্রি’র পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম, নবান্ন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ ইব্রাহিম ও কমিটির সদস্য সচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রি’র মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম বলেন, ‘নবান্ন আমাদের গ্রাম-বাংলার হাজার বছরের ঐতিহ্য। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে নবান্ন উৎসবের বার্তা পৌঁছে দিতে আমাদের আজকের এই আয়োজন।’ এ ছাড়া সীমিত সম্পদ দিয়ে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের জোগান দেওয়া আগামী দিনের অন্যতম বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, ব্রি এই চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণরূপে অঙ্গীকারবদ্ধ।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

মতামত