দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মোড়েলগঞ্জে মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না সরকার: তথ্যমন্ত্রী

ভাঙ্গায় ২ হাজার ১৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

জলবায়ু ন্যায্যতা ও নদীভাঙন রোধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

চরভদ্রাসনে আনোয়ারা মান্নান বেগ কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাগেরহাটে প্রধানমন্ত্রীর সফর পরবর্তী অর্জন নিয়ে প্রেস ব্রিফিং করেছেন মাজারের প্রধান খাদেম

বাগেরহাটে প্রধানমন্ত্রীর সফর পরবর্তী অর্জন নিয়ে প্রেস ব্রিফিং করেছেন মাজারের প্রধান খাদেম

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে দুটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (১৫ নভেম্বর ২০২৬) দিবাগত রাত একটার দিকে কারাগারের হিমেল ভবনের নিচতলার একটি সেল থেকে মো. ফরহাদ (৪১) নামের ওই কয়েদির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফরহাদ টাঙ্গাইল সদর থানার শালিনাপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার যথাসময়ে কারাগারের কয়েদিদের গণনা শেষে লকআপ করা হয়। কারাগারের হিমেল ভবনের নিচতলার ওই সেলে টাঙ্গাইলের একটি জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফরহাদ তাঁর অপর দুই সঙ্গীসহ বন্দি ছিলেন। গভীর রাতে সেলের জানালার গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর কক্ষসঙ্গীরা। খবর পেয়ে কারা কর্মকর্তারা দ্রুত তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেল সুপার আরও জানান, খবর পেয়ে নিহতের স্বজনেরা কারাগারে এসেছেন। ইতোমধ্যে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

কারা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৬ আগস্ট কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরহাদকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। টাঙ্গাইল মডেল থানার দুটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে তিনি এখানে বন্দি ছিলেন। তিনি প্রায় এক বছর ধরে তীব্র মাথাব্যথা ও দৃষ্টিজনিত বিভ্রম সমস্যাসহ একাধিক রোগে ভুগছিলেন এবং এর আগে একাধিকবার কারা হাসপাতালের অধীনে চিকিৎসাও নিয়েছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে দুটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (১৫ নভেম্বর ২০২৬) দিবাগত রাত একটার দিকে কারাগারের হিমেল ভবনের নিচতলার একটি সেল থেকে মো. ফরহাদ (৪১) নামের ওই কয়েদির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফরহাদ টাঙ্গাইল সদর থানার শালিনাপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার যথাসময়ে কারাগারের কয়েদিদের গণনা শেষে লকআপ করা হয়। কারাগারের হিমেল ভবনের নিচতলার ওই সেলে টাঙ্গাইলের একটি জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফরহাদ তাঁর অপর দুই সঙ্গীসহ বন্দি ছিলেন। গভীর রাতে সেলের জানালার গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর কক্ষসঙ্গীরা। খবর পেয়ে কারা কর্মকর্তারা দ্রুত তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেল সুপার আরও জানান, খবর পেয়ে নিহতের স্বজনেরা কারাগারে এসেছেন। ইতোমধ্যে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

কারা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৬ আগস্ট কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরহাদকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। টাঙ্গাইল মডেল থানার দুটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে তিনি এখানে বন্দি ছিলেন। তিনি প্রায় এক বছর ধরে তীব্র মাথাব্যথা ও দৃষ্টিজনিত বিভ্রম সমস্যাসহ একাধিক রোগে ভুগছিলেন এবং এর আগে একাধিকবার কারা হাসপাতালের অধীনে চিকিৎসাও নিয়েছিলেন।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা