দৈনিক পল্লীবাংলা
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।’ আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে এবং নবম শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য এ শিক্ষা বাধ্যতামূলক করার ব্যবস্থা করা হবে। খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি জানান, শিক্ষার্থীদের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতেও অংশ নিতে হবে, যেখানে ছয়-সাতটি খেলা থেকে শিক্ষার্থীরা নিজেদের পছন্দমতো খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।

শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি ভাষা শিখতে হবে এবং এ জন্য ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি ঢাকাকে পরিচ্ছন্ন রাখা, পরিবেশ সংরক্ষণ এবং পশুপাখিসহ সব প্রাণীর প্রতি দায়িত্বশীল ও মানবিক আচরণ করার আহ্বান জানান তিনি। বৃক্ষরোপণে উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, আপনজনদের জন্মদিনে গাছ উপহার দিতে হবে এবং বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হয়, যা সবার জন্যই কল্যাণকর। মানুষ সৃষ্টির সেরা জীব উল্লেখ করে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমেই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।

এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক, রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। এ সময় তারা সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন, সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন, সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা