দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

২০৩৫ সাল পর্যন্ত মেগা টুর্নামেন্টের সূচি অনুমোদন আইসিসির

আগামী ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের বড় টুর্নামেন্টগুলোর সম্ভাব্য সূচি ও সময়সীমা অনুমোদন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত সংস্থার বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে খেলোয়াড় ও সদস্য দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা আরও সহজ হবে বলে মনে করছে আইসিসি। ঘোষিত সূচিতে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের একাধিক আসর অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে নতুন এই চক্র শুরু হবে।

দীর্ঘমেয়াদি সূচির গুরুত্ব তুলে ধরে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্ত বলেন, বৈশ্বিক ক্রিকেট কাঠামোকে আরও শক্তিশালী করতে এবং খেলোয়াড় ও সদস্য বোর্ডগুলোকে সুনির্দিষ্ট পরিকল্পনার সুযোগ করে দিতে এই সূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, আইসিসির টুর্নামেন্ট আয়োজন ও সূচি বৈশ্বিক ক্রিকেট কাঠামোর অবিচ্ছেদ্য অংশ, যা ক্রিকেটীয় পরিমণ্ডলে বাড়তি প্রতিদ্বন্দ্বিতা ও গুরুত্ব যোগ করে। এর ফলে খেলোয়াড় তৈরির উন্নত পথ, উচ্চ পারফরম্যান্স কর্মসূচি এবং সুসংগঠিত সূচি প্রণয়ন সম্ভব হবে।

ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৮ সালের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, যা চলবে ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত। এরপর ২০৩০ সালের আসর যৌথভাবে আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড (৪ জুলাই থেকে ৪ আগস্ট)। পরবর্তী আসর দুটি ২০৩২ ও ২০৩৪ সালে অনুষ্ঠিত হলেও সেগুলোর আয়োজক এখনো চূড়ান্ত হয়নি।

৫০ ওভারের ওয়ানডে বিশ্বকাপের ক্ষেত্রে ২০২৭ সালের আসর অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। এরপর ২০৩১ সালে উপমহাদেশে ফিরবে এই টুর্নামেন্ট, যা যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। প্রতিযোগিতাটি চলবে ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। এ ছাড়া ২০৩৫ সালের অক্টোবর-নভেম্বরে পরবর্তী বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা থাকলেও আয়োজক দেশের নাম এখনো ঘোষণা করা হয়নি।

অন্যদিকে, দুই বছর পরপর জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার ধারাবাহিকতা বজায় থাকবে। ২০২৯ সালের ৮ থেকে ১২ জুন এবং ২০৩১ সালের ১২ থেকে ১৬ জুন অনুষ্ঠিতব্য ফাইনাল দুটি আয়োজন করবে ইংল্যান্ড। তবে ২০৩৩ ও ২০৩৫ সালের ফাইনালের ভেন্যু এখনো নির্ধারিত হয়নি। পাশাপাশি ২০২৯ সালের ৯ থেকে ২৮ অক্টোবর ভারতে ফিরছে আইসিসি পুরুষ চ্যাম্পিয়নস ট্রফি এবং এর পরবর্তী আসর বসবে ২০৩৩ সালের অক্টোবরে।

আইসিসির এই ঘোষণার ফলে আগামী এক দশকের আন্তর্জাতিক সূচির সঙ্গে সমন্বয় করে সদস্য বোর্ডগুলোর ঘরোয়া প্রতিযোগিতা ও খেলোয়াড় উন্নয়ন কর্মসূচি সাজানো সহজ হবে। উল্লেখ্য, বর্তমানে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের শিরোপা অস্ট্রেলিয়ার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা দক্ষিণ আফ্রিকার এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ভারতের দখলে রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

২০৩৫ সাল পর্যন্ত মেগা টুর্নামেন্টের সূচি অনুমোদন আইসিসির

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা