আইনগত সহায়তা প্রদান আইনের আওতায় সরকারি খরচায় হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ হাজার ৩৮৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (আইনগত সহায়তা অধিদপ্তর) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারি খরচে দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে এ পর্যন্ত ২ লাখ ৪০ হাজার ৪৭৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে আরও ৮২৫টি মামলা নিষ্পত্তি হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে পরিচালিত এই রাষ্ট্রীয় সংস্থাটি অসহায়, দুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল বিচারপ্রার্থীদের সম্পূর্ণ বিনা খরচে আইনি পরামর্শ, আইনজীবী নিয়োগ এবং বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির (এডিআর) সেবা দিয়ে আসছে।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

মতামত