দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ঢাকা-কক্সবাজার রুটে চলবে ‘মহানগর এক্সপ্রেস’, উদ্বোধন ২৬ অক্টোবর

ঢাকা-চট্টগ্রাম রুটে জনপ্রিয় ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’ এবার পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। আগামী ২৬ অক্টোবর (সোমবার) রাত ৮টা থেকে ট্রেনটি ঢাকা-কক্সবাজার নতুন রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিবহন শুরু করবে।

ওই দিন সন্ধ্যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত থেকে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনটির প্রথম যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা-কক্সবাজার রুটে পর্যটক ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সুগম ও আরামদায়ক করতেই এই ট্রেনটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৬ অক্টোবর রাত ৮টায় উদ্বোধনের পরপরই ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে কমলাপুর ছেড়ে যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ঢাকা-কক্সবাজার রুটে চলবে ‘মহানগর এক্সপ্রেস’, উদ্বোধন ২৬ অক্টোবর

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকা-চট্টগ্রাম রুটে জনপ্রিয় ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’ এবার পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। আগামী ২৬ অক্টোবর (সোমবার) রাত ৮টা থেকে ট্রেনটি ঢাকা-কক্সবাজার নতুন রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিবহন শুরু করবে।

ওই দিন সন্ধ্যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত থেকে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনটির প্রথম যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা-কক্সবাজার রুটে পর্যটক ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সুগম ও আরামদায়ক করতেই এই ট্রেনটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৬ অক্টোবর রাত ৮টায় উদ্বোধনের পরপরই ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে কমলাপুর ছেড়ে যাবে।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা