গাজীপুর মহানগরীর ১০ নং ওয়ার্ড আমবাগ ব্রিজের নিচে গ্যাস সংযোগ লিকেজ হয়ে ভোগান্তিতে পড়েছিল এলাকাবাসী। আবাসিক অনাবাসিক ঐ গ্যাস সংযোগে ভোগান্তিতে পড়েছিল প্রায় ১০ হাজার পরিবার।
খবর পেয়ে এলাকাবাসী ছুটে যান তিতাস গ্যাসের হেড অফিস সহ জোনাল অফিসগুলোতে। এ ছাড়াও লোকাল এমপি ও জনপ্রতিনিধিরা ছুটেছেন।
অবশেষে ঐ লিকেজ সমস্যা সমাধান করে মানুষের প্রশান্তি সৃষ্টি করেছেন গ্যাস কতৃপক্ষ। দিনে রাতে একাধারে পরিশ্রম করে লিকেজ পাইপ ফেলে নতুন পাইপ সংযোগ করেছে গ্যাস কতৃপক্ষ।
১৬ই নভেম্বর রাত ১২ টার দিকে নতুন পাইপ দিয়ে গ্যাস সরবরাহ করা হবে পরিদর্শনে গিয়ে এমন বিবৃতি দিয়েছেন কোনাবাড়ি মেট্রোথানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব,গাজীপুর সিটি কর্পোরেশন ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রবিউল আলম রবি চৌধুরী।
এ সময় তিনি বলেন গ্যাসের সমস্যার শুরু থেকেই সমাধানের জন্য এলাকাবাসীকে নিয়ে কাজ করছি। গ্যাস কতৃপক্ষের আন্তরিকতায় দ্রুত সমাধান হয়েছে। রবি চৌধুরী বলেন,ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ভাই। যিনি আমি ফোন করার পরই গ্যাস কতৃপক্ষের সাথে কথা বলেছেন। আরও ধন্যবাদ জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার কে,যিনিও সমাধানে পদক্ষেপ নিয়েছেন। কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার ও সাধারণ সম্পাদক বাবুল ভাই কে।
গ্যাস সংকট সমাধান করে আগামী ২০/৩০ বছর সরবরাহ থাকবে বলে মনে করছেন তিতাসের অপারেশন ও মেনটেনেন্স চন্দ্রা শাখার ম্যানেজার প্রকৌশলী কাওছারুল ইসলাম। এ সময় তিনি বলেন দীর্ঘদিন পরিশ্রমের পর আজ সমাধান করতে পেড়ে ভালো লাগছে। কাওছারুল ইসলাম আরও বলেন,প্রযাপ্ত পরিমাণ গ্যাস সরবরাহ থাকবে,যদি অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা যায়। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিজিএম (অপারেশন) প্রকৌশলী মাহফুজুর রহমান

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

মতামত