চলমান আন্দোলনের জের ধরে গাজীপুরের টঙ্গীতে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল থেকে টঙ্গীর শালিকচড়া, গাজীপুরা ও তারগাছ এলাকায় শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করে। কয়েক দফায় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসে নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
অপরদিকে শ্রমিক আন্দোলনের জেরে শিল্প নগরী টঙ্গীর অর্ধশতাধিক পোষাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে টঙ্গীর শালিকচড়া এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা আশপাশের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়েন। পরে সেখানেও কয়েক দফায় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়।
অন্যদিকে বেলা ১১টার দিকে গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধের চেষ্টা করে বিক্ষুদ্ধ শ্রমিকরা। এসময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়।
এর কিছুক্ষণ পর গাজীপুর নগরীর তারগাছ এলাকায় শ্রমিকরা আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অপরদিকে শ্রমিক আন্দোলনের জেরে টঙ্গীর অর্ধশতাধিক পোষাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এবিষয়ে শিল্প পুলিশের দ্বায়িত্বশীল কেউ কথা বলতে রাজী হন নি।
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে ভাঙচুরের চেষ্টা করছিলেন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

মতামত