ফরিদপুরের চরভদ্রাসনে আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের মূল লক্ষ্য যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে সহায়তা করা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মোল্লা।
সভায় শুরুতে প্রকল্পের বিভিন্ন দিক ও কার্যক্রম তুলে ধরে ভিডিওচিত্র প্রদর্শন করেন আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির উপজেলা ম্যানেজার শেখ মেহেদী হাসান। সভা পরিচালনার দায়িত্ব পালন করেন প্রকল্পের উদ্যোক্তা উন্নয়নকর্মী মালা আক্তার।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফফর হোসেন জাফর, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার, সাংবাদিক আব্দুস সবুর কাজল ও মোহাম্মদ মেজবাহ উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, আর্ন প্রকল্পের মাধ্যমে উপজেলার যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি, বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ প্রদান, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে। প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুবসমাজকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতেও এ প্রকল্প সহায়তা করবে।
তারা আরও বলেন, যথাযথভাবে প্রকল্পটি বাস্তবায়িত হলে চরভদ্রাসন উপজেলার বেকার যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রকল্পটি।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

মতামত