দৈনিক পল্লীবাংলা
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সভাপতি সুজন মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ

বাগেরহাট যুবদলে নতুন নেতৃত্বের সূচনা, সভাপতি সুজন সম্পাদক সোহাগ

সভাপতি সুজন মোল্লা বামে সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ ডানে

দীর্ঘ আট বছর পর বাগেরহাট জেলা জাতীয়তাবাদী যুবদলের আট সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ঘোষিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সুজন মোল্লা এবং সাধারণ সম্পাদক হয়েছেন শেখ মনিরুজ্জামান সোহাগ। গতকাল সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন। ঘোষিত কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সহসভাপতি মনিরুজ্জামান মান্না, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপ ও ওমর আলী মুন্না এবং সাংগঠনিক সম্পাদক সুমন পাইক। এ ছাড়া আগামী ৩০ দিনের মধ্যে বাগেরহাট জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বাগেরহাট জেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা। নতুন সভাপতি সুজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগের নেতৃত্বে আগামী দিনে বাগেরহাট জেলা যুবদল কতটা সাংগঠনিক শক্তি অর্জন করতে পারে, এখন সেদিকেই তাকিয়ে আছেন দলীয় নেতাকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বাগেরহাট যুবদলে নতুন নেতৃত্বের সূচনা, সভাপতি সুজন সম্পাদক সোহাগ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

দীর্ঘ আট বছর পর বাগেরহাট জেলা জাতীয়তাবাদী যুবদলের আট সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ঘোষিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সুজন মোল্লা এবং সাধারণ সম্পাদক হয়েছেন শেখ মনিরুজ্জামান সোহাগ। গতকাল সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন। ঘোষিত কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সহসভাপতি মনিরুজ্জামান মান্না, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপ ও ওমর আলী মুন্না এবং সাংগঠনিক সম্পাদক সুমন পাইক। এ ছাড়া আগামী ৩০ দিনের মধ্যে বাগেরহাট জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বাগেরহাট জেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা। নতুন সভাপতি সুজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগের নেতৃত্বে আগামী দিনে বাগেরহাট জেলা যুবদল কতটা সাংগঠনিক শক্তি অর্জন করতে পারে, এখন সেদিকেই তাকিয়ে আছেন দলীয় নেতাকর্মীরা।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা