দৈনিক পল্লীবাংলা
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

গাজীপুরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

প্রান্তিক ও অসচ্ছল কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করেছেন গাজীপুর মহানগর কৃষক দল। ১৭ই নভেম্বর গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন ৩৯ নং ওয়ার্ড আক্কাস মার্কেট সংলগ্ন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় বোরো মৌসুমে ধানের বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

গাজীপুর মহানগর কৃষক দলের সভাপতি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খান জাহিদুল ইসলাম নিপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিউট এর মহাপরিচালক ড. রফিকুল ইসলাম। 

গাজীপুর মহানগর কৃষক দলের সহ সভাপতি ও ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ নুরুজ্জামান মৃধার সার্বিক সহযোগিতায় প্রায় ২ শতাধিক কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করা হয়েছে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রি এর পিএসও ড. হাবিবুর রহমান মুকুল,ব্রি ঊর্ধ্বতন কর্মকর্তা ড. আনোয়ার হোসেন,পুবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

গাজীপুরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রান্তিক ও অসচ্ছল কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করেছেন গাজীপুর মহানগর কৃষক দল। ১৭ই নভেম্বর গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন ৩৯ নং ওয়ার্ড আক্কাস মার্কেট সংলগ্ন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় বোরো মৌসুমে ধানের বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

গাজীপুর মহানগর কৃষক দলের সভাপতি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খান জাহিদুল ইসলাম নিপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিউট এর মহাপরিচালক ড. রফিকুল ইসলাম। 

গাজীপুর মহানগর কৃষক দলের সহ সভাপতি ও ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ নুরুজ্জামান মৃধার সার্বিক সহযোগিতায় প্রায় ২ শতাধিক কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করা হয়েছে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রি এর পিএসও ড. হাবিবুর রহমান মুকুল,ব্রি ঊর্ধ্বতন কর্মকর্তা ড. আনোয়ার হোসেন,পুবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা