দৈনিক পল্লীবাংলা
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে পাঁচ ঘণ্টা মহাসড়ক অবরোধ

কোনাবাড়িতে গ্যাসের সমস্যা সমাধান,পরিদর্শনে  রবি চৌধুরী

বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ হান্নানকে হবিগঞ্জ জেলা কমিটির সংবর্ধনা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরের সড়ক অবরোধ

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে ১৩ বসতঘরসহ হোটেল ও দোকান ভস্মীভূত

বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক

গাজীপুর সিটিতে ১৩ টি প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করেন শওকত হোসেন সরকার

গাজীপুরে আই ই বি নির্বাচনে বিজয়ী প্রকৌশলী মজিবুর রহমান কাজল

গাজীপুরে আই ই বি নির্বাচনে বিজয়ী প্রকৌশলী মজিবুর রহমান কাজল

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে পাঁচ ঘণ্টা মহাসড়ক অবরোধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে পাঁচ ঘণ্টা মহাসড়ক অবরোধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দ্রুত কার্যকর করার দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে দফায় দফায় অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই অবরোধের কারণে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং তীব্র জনদুর্ভোগের সৃষ্টি হয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুর শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করতে নতুন করে আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ভোগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাজীপুর সদরের বাংলাবাজার, বাঘেরবাজার, শিরিরচালা এবং শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায়ও শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ ধাওয়া দিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে গাজীপুর মহানগরের নাওজোর, কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকার পরিস্থিতি অন্য দিনের তুলনায় অনেকটাই স্বাভাবিক ছিল।

বাঘেরবাজার এলাকায় দায়িত্বরত শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুঞা জানান, দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে শ্রমিকেরা অবরোধ সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে তাঁদের সরিয়ে দেওয়া হয়। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে এবং বিকেল ৩টার পর থেকে মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যান চলাচল পুনরায় শুরু হয়। সকালে হট্টগোল শুরুর পর উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন এলাকার ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা, সম্ভাব্য সংঘাত, মব-দাঙ্গা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে গাজীপুর শিল্পাঞ্চলে নতুন করে আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হচ্ছে। আজ মঙ্গলবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৪ নভেম্বর থেকে গাজীপুরে ৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করে আসছেন। চলমান পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে নিরাপত্তা কার্যক্রমের পরিধি সম্প্রসারণ করে নতুন আরও ৮ প্লাটুন যুক্ত হওয়ায় এখন থেকে গাজীপুরে মোট ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য শিল্পকারখানা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রধান সড়ক-মহাসড়কে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এর আগে দেশের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নারায়ণগঞ্জে ৪ প্লাটুন এবং গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে পাঁচ ঘণ্টা মহাসড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা