দেশের স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে এবং শয্যাসংকট দূর করতে গত কয়েক মাসে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে প্রায় ৩ হাজার ৫০০ শয্যা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদে চলতি অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিনের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সংসদে প্রধানমন্ত্রী বলেন, দেশের হাসপাতালগুলোতে শয্যাসংকটের কারণে বিপুলসংখ্যক রোগীকে বারান্দাসহ বিভিন্ন স্থানে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, দেশে এ ধরনের রোগীর সংখ্যা প্রায় ৪০ লাখ, যা অত্যন্ত দুঃখজনক ও কষ্টকর। দেশের অর্থনীতি বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে গেলেও সরকার স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সম্প্রসারণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। সীমিত সম্পদ ও অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এদিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দেবেন বলে জানান প্রধানমন্ত্রী। পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, তাঁর নির্বাচনী এলাকার রাঙ্গাবালী উপজেলায় প্রায় চার লাখ মানুষের বসবাস হলেও সেখানে কোনো সরকারি হাসপাতাল নেই। ফলে স্থানীয় বাসিন্দাদের জরুরি চিকিৎসাসেবা পেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সম্প্রতি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মিজান নানুর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর বিষয়টি উল্লেখ করে তিনি দ্রুত হাসপাতাল নির্মাণের বিশেষ উদ্যোগ কামনা করেন।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে সরাসরি এই পদক্ষেপ নেওয়া সম্ভব নয়, বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হবে। তবে স্বাস্থ্যমন্ত্রী দায়িত্বেসহ ফিরলে রাঙ্গাবালীর মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তাঁকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

মতামত