নেত্রকোনার বারহাট্টা উপজেলার বন্ধ থাকা অতিথপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়েও গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পৃথক এসব অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলার বন্ধ থাকা অতিথপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে দুর্বৃত্তরা আগুন দেয়। স্টেশনের পিলারে পেট্রোল মিশ্রিত চটের বস্তা এবং প্ল্যাটফর্মে পেট্রোল ও আগুনের ছাই পাওয়া গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ভিডিওটিতে দেখা যায়, তরল দাহ্য পদার্থ ঢেলে স্টেশনের বিভিন্ন অংশে আগুন ধরিয়ে এক যুবক দ্রুত সটকে পড়ছেন এবং নিচে আরেকজনের উপস্থিতি রয়েছে। ভিডিওর স্ক্রলে ‘১৭ নভেম্বর, ২০২৬ ইং, অতিথপুর রেল স্টেশন, নেত্রকোনা’ লেখা ছিল। এর আগে বারহাট্টার পাতলী ও সদর উপজেলার চল্লিশা এলাকায় আরও তিন দফায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। স্টেশনটি পরিত্যক্ত থাকায় বড় কোনো ক্ষতি হয়নি এবং রেলের কাঠামোগত ক্ষতি না হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের ম্যানেজার জহিরুল ইসলামও ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না বলে নিশ্চিত করেছেন।
এদিকে, বুধবার ভোরের দিকে বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের বামনগাঁও বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কার্যালয়টি ও এর পাশে থাকা একটি লাকড়ির দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে ১৭ নভেম্বর সন্ধ্যায় আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বারহাট্টা উপজেলা বিএনপি মিছিল করেছিল। গভীর রাতের এই ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ বলেন, রাতের আঁধারে ফ্যাসিস্টরা এই নাশকতা চালিয়েছে এবং উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে এই আগুন সন্ত্রাস প্রতিহত করবে। এ বিষয়ে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ চম্পক দাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কে বা কারা এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

মতামত