গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে এক লাখ টাকা চাঁদা দাবি এবং মারধরের অভিযোগে মো. মনির হোসেন (৩৩) নামের এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় ভুক্তভোগী মো. ওসমান গণি বাদী হয়ে গাছা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. ওসমান গণি (২৪) রংপুরের কোতোয়ালি থানার তাঁতীপাড়া গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে এবং বর্তমানে গাছা থানার কলমেশ্বর এলাকায় ভগ্নিপতি মো. খোকন মিয়ার বাড়িতে থেকে হাজী আহম্মদ আলী পাবলিক স্কুলসংলগ্ন তাঁর মুরগির ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে আটটার দিকে অভিযুক্ত মো. মনির হোসেন ওই দোকানে এসে ভগ্নিপতি মো. খোকন মিয়ার খোঁজ করেন এবং তাঁর মোবাইল নম্বর নিয়ে কল দেন। ওই সময় খোকন মিয়া ঘুমিয়ে থাকায় তাঁর স্ত্রী মোসাঃ লাইলী আক্তার ফোন রিসিভ করে সংযোগ কেটে দেন এবং বারবার কল দেওয়ায় একপর্যায়ে ফোনটি বন্ধ করে দেন।
এর পরপরই অভিযুক্ত মনির হোসেন দোকান থেকে বের হতে বলে ক্ষিপ্ত হয়ে নিজেকে ‘সিআইডি’ কর্মকর্তা হিসেবে পরিচয় দেন এবং ভগ্নিপতির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে বিষয়টি নিষ্পত্তির জন্য নগদ এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে পেন্ডিং মামলায় আদালতে চালান করার ভয়ভীতি দেখান তিনি। আসামির আচরণে সন্দেহ হলে বাদী মো. ওসমান গণি তাৎক্ষণিকভাবে তাঁর বেয়াই মো. রিটন মিয়াকে (৪৮) ফোনে বিষয়টি জানান।
রিটন মিয়া ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তের কথাবার্তায় সন্দেহ প্রকাশ করে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করে পুলিশকে বিষয়টি জানান। এ সময় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মনির হোসেন রিটন মিয়ার গলার কলার ধরে কিল-ঘুষি মেরে নীলাফুলা জখম করেন। আশপাশের লোকজন এগিয়ে এসে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তকে আটক করেন। পরে উপস্থিত লোকজনের অনুরোধে নিজের সিআইডি পরিচয় বা কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন ওই প্রতারক। কিছুক্ষণের মধ্যেই গাছা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আটককৃত ব্যক্তিকে পুলিশের নিকট সোপর্দ করা হয়।
এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সিআইডি কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

মতামত