দৈনিক পল্লীবাংলা

গাজীপুরে বাউল গানের আসরে সব বয়সী মানুষের মিলন মেলা

গান বাজনা মানুষের মনের চাহিদা। এতে করে সাময়িক আনন্দ উদযাপন করা যায়,কিন্তু শিল্পীদের কন্ঠের মাধ্যমে সমাজের ভালো মন্দ জড়িয়ে থাকে। এখানে কেউ পজিটিভ বা নেগেটিভ নিতে পারে। গাজীপুর মহানগরীর কাউলতিয়া সাংগঠনিক থানা ২০ নং ওয়ার্ড মজলিশপুর কদমতলা গ্রামবাসী তেমনই এক ব্যতিক্রম বাউল গানের আয়োজন করেছেন। ১২ই নভেম্বর রাত ৯ টায় স্থানীয় বাজারে হাজার হাজার দর্শকদের মাঝে ঐ বাউল গান পরিবেশেন করেন মিরাজ দেওয়ান ও শিউলি দেওয়ান। এর আগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। লাঠিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর মেট্রোথানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শাহাদাৎ হোসেন।

উক্ত বাউল গানের উদ্ধোধন করেন কাউলতিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আইয়ুব খান। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএনপির নেতা তরিকুল ইসলাম সজিব,তৈয়ব কাজী,নুরুল ইসলাম।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম মুরাদ,মোঃ শামছুল হক,ডাঃ  গোপাল চন্দ্র দাস,ফজলুল হক,কাজী আকতার হোসেন, জহিরুল ইসলাম, আয়নাল হক প্রমূখ।

বক্তব্যে শাহাদাৎ হোসেন বলেন, ২০ নং ওয়ার্ড কে আধুনিক ও মডেল ওয়ার্ড গড়তে আপনাদের সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন,আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মজলিশপুর গ্রামবাসীর সহযোগিতা চাই।

এ সময় আইয়ুব খান বলেন,সিটি কর্পোরেশন নির্বাচন করবো,তবে আপনাদের সহযোগিতা লাগবে। তিনি আরও বলেন,আমি জনপ্রতিনিধি হিসেবে নয়,আপনাদের ভাই ও আত্মীয় হিসেবে আপনাদের কাছে থাকতে চাই।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

গাজীপুরে বাউল গানের আসরে সব বয়সী মানুষের মিলন মেলা

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

গান বাজনা মানুষের মনের চাহিদা। এতে করে সাময়িক আনন্দ উদযাপন করা যায়,কিন্তু শিল্পীদের কন্ঠের মাধ্যমে সমাজের ভালো মন্দ জড়িয়ে থাকে। এখানে কেউ পজিটিভ বা নেগেটিভ নিতে পারে। গাজীপুর মহানগরীর কাউলতিয়া সাংগঠনিক থানা ২০ নং ওয়ার্ড মজলিশপুর কদমতলা গ্রামবাসী তেমনই এক ব্যতিক্রম বাউল গানের আয়োজন করেছেন। ১২ই নভেম্বর রাত ৯ টায় স্থানীয় বাজারে হাজার হাজার দর্শকদের মাঝে ঐ বাউল গান পরিবেশেন করেন মিরাজ দেওয়ান ও শিউলি দেওয়ান। এর আগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। লাঠিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর মেট্রোথানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শাহাদাৎ হোসেন।

উক্ত বাউল গানের উদ্ধোধন করেন কাউলতিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আইয়ুব খান। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএনপির নেতা তরিকুল ইসলাম সজিব,তৈয়ব কাজী,নুরুল ইসলাম।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম মুরাদ,মোঃ শামছুল হক,ডাঃ  গোপাল চন্দ্র দাস,ফজলুল হক,কাজী আকতার হোসেন, জহিরুল ইসলাম, আয়নাল হক প্রমূখ।

বক্তব্যে শাহাদাৎ হোসেন বলেন, ২০ নং ওয়ার্ড কে আধুনিক ও মডেল ওয়ার্ড গড়তে আপনাদের সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন,আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মজলিশপুর গ্রামবাসীর সহযোগিতা চাই।

এ সময় আইয়ুব খান বলেন,সিটি কর্পোরেশন নির্বাচন করবো,তবে আপনাদের সহযোগিতা লাগবে। তিনি আরও বলেন,আমি জনপ্রতিনিধি হিসেবে নয়,আপনাদের ভাই ও আত্মীয় হিসেবে আপনাদের কাছে থাকতে চাই।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা