দৈনিক পল্লীবাংলা
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

পিলজংগকে আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান বিএনপি নেতা মীর মোশারফ হোসেন

চরভদ্রাসনে দলমত নির্বিশেষে সবার এমপি হিসেবে কাজ করতে চাই: শহিদুল ইসলাম বাবুল

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪

কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রবীণ ও তরুণদের পছন্দে চেয়ারম্যান প্রার্থী শেখ রবিউল ইসলাম রবি

ঢাকা-কক্সবাজার রুটে চলবে ‘মহানগর এক্সপ্রেস’, উদ্বোধন ২৬ অক্টোবর

সনাতন ধর্মাবলম্বী সকলের জন্য শ্মশানের জায়গা ব্যবস্থা করা হবে-- তম্ময় চৌধুরী

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রেস কাউন্সিলের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রেস কাউন্সিলের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিলজংগকে আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান বিএনপি নেতা মীর মোশারফ হোসেন

পিলজংগকে আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান বিএনপি নেতা মীর মোশারফ হোসেন
নির্যাতিত নিপীড়িত নেতা মীর মোশারফ হোসেন।

পিলজংগকে আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান বিএনপি নেতা মীর মোশারফ হোসেন

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী পিলজংগ ইউনিয়নকে একটি পরিকল্পিত, আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়নে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় জ্যেষ্ঠ বিএনপি নেতা মীর মোশারফ হোসেন। রাজপথের সংগ্রাম, রাজনৈতিক প্রতিহিংসা ও অসংখ্য জেল-জুলুম সহ্য করে আসা এই নেতা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিলজংগ ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় মনোনয়ন প্রত্যাশী।

দলীয় সূত্র ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে সক্রিয় মীর মোশারফ হোসেন। তিনি অতীতে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি বাগেরহাট জেলা শাখা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থাকার কারণে বিগত সরকারের আমলে তাকে একাধিকবার রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলার শিকার হতে হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে রাজনৈতিক প্রেক্ষাপটে দায়ের করা ১৩টি মামলা রয়েছে। আন্দোলনে গিয়ে একাধিকবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে; যার চিহ্ন হিসেবে এখনো তার মাথায় রয়ে গেছে গভীর আঘাতের ক্ষত। একের পর এক মিথ্যা মামলায় বারবার কারাবরণ করলেও রাজনীতি ও আদর্শের জায়গা থেকে পিছপা হননি এই বর্ষীয়ান তৃণমূল নেতা।

নিজের প্রার্থী হওয়ার প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মীর মোশারফ হোসেন বলেন, "সুদীর্ঘ রাজনৈতিক জীবনে পিলজংগ ইউনিয়নের সাধারণ মানুষের দুঃখ-কষ্টকে খুব কাছ থেকে দেখেছি। স্বৈরাচারবিরোধী আন্দোলন ও রাজপথের সংগ্রামে বহু মামলা-হামলার শিকার হয়েছি, জেল খেটেছি, মাথায় আঘাত সহ্য করেছি, কিন্তু কখনো পিলজংগের মানুষের ভালোবাসা ও আদর্শ থেকে বিচ্যুত হইনি। দল যদি আমাকে যোগ্য মনে করে পিলজংগ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়, তবে আমি সাধারণ মানুষকে সাথে নিয়ে এই ইউনিয়নকে অপরাধ, দুর্নীতি ও মাদকমুক্ত করে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করব।"

তিনি আরও জানান, পিলজংগ ইউনিয়নের অবহেলিত অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষা-স্বাস্থ্য সেবার প্রসারে তিনি আজীবন কাজ করে যেতে চান।

তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের বড় একটি অংশ মনে করছেন, রাজপথের ত্যাগী, পরীক্ষিত ও সংগ্রামী নেতা মীর মোশারফ হোসেনকে দল থেকে মূল্যায়ন করা হলে এবং সাধারণ মানুষের ভোটে তিনি বিজয়ী হলে পিলজংগ ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

পিলজংগকে আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান বিএনপি নেতা মীর মোশারফ হোসেন

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা