দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার আড়কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক মাগুরা থেকে ছেড়ে আসা ‘কিং ফিশার’ পরিবহনের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি চুরমার হয়ে যায় এবং ঘটনাস্থলেই এর তিন যাত্রী মারা যান। একই দুর্ঘটনায় আহত হন আরও চারজন।

খবর পেয়ে কানাইপুর হাইওয়ে থানা-পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। নিহতদের লাশ উদ্ধার এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার আড়কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক মাগুরা থেকে ছেড়ে আসা ‘কিং ফিশার’ পরিবহনের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি চুরমার হয়ে যায় এবং ঘটনাস্থলেই এর তিন যাত্রী মারা যান। একই দুর্ঘটনায় আহত হন আরও চারজন।

খবর পেয়ে কানাইপুর হাইওয়ে থানা-পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। নিহতদের লাশ উদ্ধার এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা