ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, “আমি শুধু কোনো নির্দিষ্ট দলের এমপি নই, ফরিদপুর-৪ তথা চরভদ্রাসনের সব মানুষের এমপি। দলমত নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করতে চাই। অন্যায়, অত্যাচার ও জুলুমের পক্ষে আমার অবস্থান নেই। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সুন্দর সমাজ গড়াই আমার লক্ষ্য।”
শুক্রবার (২৩ অক্টোবর) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মডেল মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি তাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ফরিদপুর-৪ আসনের প্রতিটি মানুষ তার কাছে সমান গুরুত্ব পাবে। কে কোন দল করেন, তা বিবেচনা না করে অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং মানুষের বিপদে পাশে থাকাই হবে তার অঙ্গীকার। সবাই যেন তার কাছে নিরাপদ বোধ করেন, সে লক্ষ্যে তিনি কাজ করতে চান।
নামাজ শেষে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল চরভদ্রাসনের সর্বজনশ্রদ্ধেয় আলেম ও গুণী ব্যক্তি আবুল কালাম পীর সাহেবের কবর জিয়ারত করেন। এ সময় কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন পীর সাহেবের ছেলে, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মো. কাউসার।এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী, উপজেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহ্বায়ক ওহীদুজ্জামান মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, সাবেক সভাপতি শাহজাহান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির প্রস্তুতি কমিটির সদস্যসচিব আব্দুল কুদ্দুস, ভিপি বাদশা, প্রস্তুতি কমিটির সদস্য মঞ্জুরুল হক মৃধা, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে তিনি হাজিডাঙ্গী গোরস্থান পরিদর্শন করেন এবং হাজিডাঙ্গী মাদ্রাসা ও এতিমখানার কোরআন শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে কবর স্থানের উন্নয়নের জন্য এক লাখ টাকা অনুদান প্রদান করেন।
এ ছাড়া সংসদ সদস্য স্থানীয় ইউপি সদস্য আলেপ মেম্বারের বাড়িতে কিছু সময় অবস্থান করেন। সেখানে তিনি নদীভাঙনকবলিত এলাকার মানুষের খোঁজখবর নেন এবং ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

মতামত