গাজীপুর স্কুল এন্ড কলেজ সোসাইটি কতৃক আয়োজিত মেধা অন্বেষণ বৃত্তি প্রকল্প ২০২৬ ইং পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
একযোগে ১শ শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচহাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে ঐ বৃত্তি পরিক্ষা সম্পন্ন হয়।
২০শে নভেম্বর সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ৯টি কেন্দ্রে পরিক্ষায় ছাত্র / ছাত্রী অংশগ্রহণ করে। সোনাবান মেমোরিয়াল হাই স্কুলে পরিক্ষা পরিদর্শন কালে গাজীপুর স্কুল এন্ড কলেজ সোসাইটির সাধারণ সম্পাদক ও সোনাবান মেমোরিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তমিজুল ইসলাম বলেন,প্রতি বছরের মত এ বছরও আমাদের পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঝড়বৃষ্টি উপেক্ষা করে অভিবাবকরা তাদের সন্তানদের নিয়ে এসেছেন বৃত্তি পরিক্ষায় অংশগ্রহন করার জন্য। পরিক্ষার্থীরা তাদের ৩ ঘন্টা সময়ের মধ্যেই পরিক্ষা সমাপ্ত করতে পেরেছে। তিনি আরও বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে শিক্ষার্থীদের মেধাবী করে গড়ে তোলার জন্য কাজ করছি।
অন্যদিকে বৃত্তি পরিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার কাজ করে,তারা এগিয়ে যেতে সাহস পায় শিশু স্বর্গ একাডেমি কেন্দ্রে পরিদর্শন কালে এসব কথা বলেন,আহাম্মদ আলী মন্ডল মেমোরিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম মন্ডল। তিনি বলেন,আমরা শিক্ষার্থীদের সন্তানের মত গড়ে তুলি,তারা এই দেশের ক্লান্তি লগ্নে হাল ধরবে এই প্রত্যাশা করছি।
এসময় আলেকজান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শন করেন বর্ণমালা আদর্শ বিদ্যাপীঠের পরিচালক কিরন দাস।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

মতামত