দৈনিক পল্লীবাংলা
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে দিয়ে জরিমানা-জেলের হুমকির ভিডিও ভাইরাল

ময়মনসিংহের ফুলপুর বাজারে আনোয়ার নামের এক ব্যক্তি নিজেকে ‘ফকির কমিটির সভাপতি’ পরিচয় দিয়ে ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ করে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর ২০২৬) ছড়িয়ে পড়া ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে ফুলপুর বাজারে হুইলচেয়ারে বসে হ্যান্ডমাইক হাতে আনোয়ারকে এই ঘোষণা দিতে দেখা যায়। এ সময় তিনি নির্ধারিত সময়ের বাইরে ভিক্ষা করলে এক হাজার ৫০০ টাকা জরিমানা এবং তিন দিনের কারাদণ্ড দেওয়ার হুমকি দেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে আনোয়ারকে বলতে শোনা যায়, মঙ্গলবার ছাড়া অন্য কোনো দিন ভিক্ষা করা যাবে না এবং সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভিক্ষা করতে হবে। বিকেল ৫টার পর কাউকে ভিক্ষা করতে দেখলে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হবে এবং পরে তিন দিনের জেল দেওয়া হবে। এ সময় তিনি নিজেকে ফকির কমিটির সভাপতি আনোয়ার বলে পরিচয় দেন।

ভিডিওতে একপর্যায়ে এক ব্যক্তির প্রশ্নের জবাবে আনোয়ার জানান, তাঁর বাড়ি নকলার জালালপুরে। নকলা থেকে ফুলপুরে আসার কারণ জানতে চাইলে তিনি দাবি করেন, নকলা থেকে ময়মনসিংহ পর্যন্ত তাঁর এলাকা রয়েছে এবং শেরপুর ও বকশীগঞ্জ পর্যন্ত তাঁদের এলাকা বিস্তৃত।

স্থানীয় কয়েকজন ওই ব্যক্তির এমন ঘোষণা দেওয়ার দৃশ্য ভিডিওতে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা শুরু হয়। বিশেষ করে একজন ব্যক্তি কীভাবে অন্য ভিক্ষুকদের জরিমানা কিংবা কারাদণ্ড দেওয়ার ঘোষণা দিতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের অনেকে। তাঁর এমন নিয়ম প্রণয়ন ও শাস্তি দেওয়ার ক্ষমতার এখতিয়ার নিয়েও সংশয় প্রকাশ করেছেন তাঁরা।

এদিকে বিষয়টি পুলিশের নজরে এসেছে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে এবং ওই ব্যক্তিকে শনাক্ত করে খুঁজে বের করার চেষ্টা চলছে। তিনি কোন এখতিয়ারে ভিক্ষুকদের জরিমানা ও কারাদণ্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন, তা খতিয়ে দেখা হবে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বিষয় : ময়মনসিংহ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে দিয়ে জরিমানা-জেলের হুমকির ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা