দৈনিক পল্লীবাংলা
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শ্রীপুরে শ্রমিকদের অবরোধ চেষ্টা ছত্রভঙ্গ, ৩০ কারখানা বন্ধ

গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকালে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে শ্রীপুর শিল্পাঞ্চলের বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ভেতরে কর্মবিরতি শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ ৮ থেকে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করে। এরপর সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে কয়েকশ শ্রমিক লাঠিসোঁটা হাতে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।

এ সময় গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে তাঁরা তা উপেক্ষা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাঁজোয়া যান লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল (কাঁদানে গ্যাস) ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা পাশের গলি ও বাঘের বাজার এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করলে সেখানেও টিয়ারশেল ছুড়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন জানান, বেলা সাড়ে ১১টার পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আনসারের পাশাপাশি ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং জেলা প্রশাসনের ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে মোতায়েন রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান শ্রমিক অসন্তোষের জেরে আজ গাজীপুরে সাতটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং শ্রম আইনের ১৩(১) ধারায় ৩০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। তবে জেলার বাকি কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শ্রীপুরে শ্রমিকদের অবরোধ চেষ্টা ছত্রভঙ্গ, ৩০ কারখানা বন্ধ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা