দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : রোববার, ২২ নভেম্বর ২০২৬

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির নির্দেশ

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে আনা এক রিটের প্রাথমিক শুনানি শেষে আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

হাইকোর্টের আদেশে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে অবিলম্বে এই কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফায়সাল দস্তগীর গত সেপ্টেম্বর মাসে হাইকোর্টে রিটটি দায়ের করেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী নিজেই শুনানি করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

রোববার, ২২ নভেম্বর ২০২৬

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির নির্দেশ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে আনা এক রিটের প্রাথমিক শুনানি শেষে আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

হাইকোর্টের আদেশে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে অবিলম্বে এই কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফায়সাল দস্তগীর গত সেপ্টেম্বর মাসে হাইকোর্টে রিটটি দায়ের করেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী নিজেই শুনানি করেন।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা