গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে নয়জনের মৃত্যু হয়েছে এবং এ সময়ে সারা দেশে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) এ তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গু সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, খুলনা বিভাগে ১৭৪ জন, রাজশাহী বিভাগে ১৩৩ জন, রংপুর বিভাগে ৬৪ জন এবং বরিশাল বিভাগে ১৬৭ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুইজনসহ চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫১৮ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ২২ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত মোট ১ লাখ ৬৭ হাজার ৮৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন এবং বর্তমানে ৫ হাজার ৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।
অন্যদিকে হাম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৬২ জন এবং গত ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত হাম রোগীর সংখ্যা মোট ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ১৩৬ জন।
গত ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন এবং একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৭০৫ জন। গত ২৪ ঘণ্টায় নয়জনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

মতামত