ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে ফের অবরোধের চেষ্টা করেছেন পোশাক শ্রমিকরা। খবর পেয়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। এদিকে চলমান শ্রমিক আন্দোলনের জেরে আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) জেলার বিভিন্ন স্থানে ৫০টি কারখানা বন্ধ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার সকালে গাজীপুরের শ্রীপুরে হ্যামস গার্মেন্টস, আমান কটন ও ড্যানিমেক গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা হাতে লাঠিসোঁটা নিয়ে দলবদ্ধ মিছিল করে বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় শ্রমিকরা মহাসড়ক ছেড়ে পাশ দিয়ে মিছিল করতে করতে আনসার রোডের দিকে এগিয়ে যান। একপর্যায়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। পরে দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে চলমান শ্রমিক আন্দোলনের কারণে জেলার মাওনা, বাংলাবাজার, নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকার ৫০টি কারখানা এখনো বন্ধ রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আজ আবারও শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। জেলার অন্যান্য এলাকায় কোনো সমস্যা নেই এবং কারখানাগুলো ধীরে ধীরে চালু হচ্ছে। যেগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সেগুলোও দ্রুত চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

মতামত