মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শ্রীনগর গ্রামসংলগ্ন খালের ওপর প্রায় ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু গত সাত বছর ধরে ধান ও খড় শুকানোর কাজে ব্যবহৃত হচ্ছে। সেতুটির একপাশে সংযোগ সড়ক না থাকায় তা কোনো ধরনের যানবাহন চলাচলের কাজে আসছে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৯ সালে উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামসংলগ্ন খালের ওপর এই সেতুটি নির্মাণ করা হয়।
সরেজমিনে দেখা গেছে, সেতুটির একপাশে পাকা সড়ক থাকলেও অন্য পাশে রয়েছে সরু মাটির পথ। সেতুর ওপর ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে ধান ও খড় এবং কয়েকজন নারী-পুরুষ সেগুলো শুকানোর কাজ করছেন। যানবাহন চলাচলের ব্যবস্থা না থাকায় পথচারীদের পায়ে হেঁটেই সেতু পার হতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা বাবু মিয়া ও কাদের আলী বলেন, সেতুটি নির্মাণের সময় এলাকার মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। তাঁরা ভেবেছিলেন যোগাযোগব্যবস্থার উন্নতি হবে এবং দুর্ভোগ কমবে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেই আশা পূরণ হয়নি। সেতু নির্মাণের আগে সংযোগ সড়কের বিষয়টি নিশ্চিত করা জরুরি ছিল। এখন কয়েকটি গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হাবিবুর রহমান নামের এক বাসিন্দা বলেন, সরকার অনেক টাকা ব্যয়ে সেতু তৈরি করলেও অল্প টাকায় সংযোগ সড়ক নির্মাণ করেনি। ফলে সেতুটি মানুষের কোনো কাজেই আসছে না। স্থানীয় গৃহিণী আসমা বেগম বলেন, সেতুটি দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে আছে। সংযোগ সড়ক না থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারে না। এ কারণে এলাকার লোকজন সেতুটি ধান মাড়াই ও খড় শুকানোর কাজে ব্যবহার করছেন।
অটোরিকশাচালক শাহজালাল বলেন, সেতুর একপাশে সড়ক থাকলেও অন্য পাশে সংযোগ সড়ক নেই। ফলে যাত্রীদের সেতুর ওপরেই নামিয়ে দিতে হয় এবং এরপর তাঁদের পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয়। এতে যাত্রীদের নিয়মিত ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ বিষয়ে গজারিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

মতামত