দৈনিক পল্লীবাংলা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও পুলিশ বক্সে আগুন, ৭০ কারখানা ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে চলমান শ্রমিক আন্দোলনের ২৪তম দিনে দুপুরের পর উত্তাল হয়ে ওঠে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেশ কয়েকটি এলাকা। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) দুপুরে নগরীর গাজীপুরা ২৭ বাসস্টেশন এলাকায় উড়ালসড়কের নিচে থাকা একটি পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আসবাবপত্রে অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা। উদ্ভূত পরিস্থিতিতে জেলার ৭০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে জেলার অল্প কয়েকটি স্থানে বিক্ষোভ দেখা গেলেও দুপুরের দিকে তা তীব্র আকার ধারণ করে। দুপুরের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা ২৭, ভোগড়া, মালেকেরবাড়ী ও সালনা এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এর আগে সকাল ৯টার দিকে শ্রীপুর উপজেলার বাঘের বাজার ও পোড়াবাড়ি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তঁাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় সেখানকার ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ভোগড়া এলাকায় সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ধাওয়া দিলে তঁারা সরে যান। এর পরপরই নগরীর গাজীপুরা ২৭ বাসস্টেশন এলাকায় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কিছু বহিরাগত যুক্ত হয়ে মহাসড়ক অবরোধ করেন। একপর্যায়ে তঁারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন এবং উড়ালসড়কের নিচে থাকা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে ভেতরের চেয়ার-টেবিল ও আসবাবপত্র মহাসড়কে এনে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে রাস্তায় ফেলে সেগুলোর মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিল আন্দোলনকারীরা। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কের দুই দিকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে শ্রমিক বিক্ষোভ হয়েছে এবং এক জায়গা থেকে সরিয়ে দিলে অন্যত্র বিক্ষোভের চেষ্টা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের বিভিন্ন এলাকায় আজকের জন্য ৭০টি কারখানা ছুটি দেওয়া হয়েছে।

এদিকে শিল্পাঞ্চলজুড়ে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পাশাপাশি আনসার ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি সদস্যরা মোতায়েন রয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও পুলিশ বক্সে আগুন, ৭০ কারখানা ছুটি

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা