দৈনিক পল্লীবাংলা

সারা দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ দেবে সরকার

জ্বালানি সংকট মোকাবিলা ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সারা দেশে নতুন করে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন এবং উদ্যোক্তাদের ঋণসীমা ১০ লাখ টাকার বেশি করার উদ্যোগ নিয়েছে সরকার।

গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রাজশাহীর পবা উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, চলমান ‘ইমপ্যাক্ট’ প্রকল্পের আওতায় ইতিমধ্যে প্রায় ১৩ হাজার প্ল্যান্ট নির্মাণ সম্পন্ন হয়েছে। মাত্র তিনটি গরু বা খামারের বর্জ্য ব্যবহার করেই এ প্ল্যান্ট স্থাপন সম্ভব, যা রান্নার জ্বালানির পাশাপাশি জৈব সার উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে। এ ছাড়া কোনো এলাকায় ৩০টি সংযোগ স্থাপন হলে সেটিকে ‘বায়োগ্যাস পল্লি’ ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে ক্রীড়া উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ, চার হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ তৈরি ও সংস্কার এবং ৫০৩টি উপজেলায় ক্রীড়া কর্মকর্তা নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৭ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ বিষয়ক পাঠ্যবই চালুর পরিকল্পনা রয়েছে।

রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সারা দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ দেবে সরকার

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

জ্বালানি সংকট মোকাবিলা ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সারা দেশে নতুন করে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন এবং উদ্যোক্তাদের ঋণসীমা ১০ লাখ টাকার বেশি করার উদ্যোগ নিয়েছে সরকার।

গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রাজশাহীর পবা উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, চলমান ‘ইমপ্যাক্ট’ প্রকল্পের আওতায় ইতিমধ্যে প্রায় ১৩ হাজার প্ল্যান্ট নির্মাণ সম্পন্ন হয়েছে। মাত্র তিনটি গরু বা খামারের বর্জ্য ব্যবহার করেই এ প্ল্যান্ট স্থাপন সম্ভব, যা রান্নার জ্বালানির পাশাপাশি জৈব সার উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে। এ ছাড়া কোনো এলাকায় ৩০টি সংযোগ স্থাপন হলে সেটিকে ‘বায়োগ্যাস পল্লি’ ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে ক্রীড়া উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ, চার হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ তৈরি ও সংস্কার এবং ৫০৩টি উপজেলায় ক্রীড়া কর্মকর্তা নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৭ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ বিষয়ক পাঠ্যবই চালুর পরিকল্পনা রয়েছে।

রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা