দৈনিক পল্লীবাংলা
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১০

নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও পোশাকশ্রমিকদের অসন্তোষ কমেনি। বরং গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নিম্নতম মজুরি বোর্ড ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকাল থেকে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন শ্রমিকরা। তাঁদের দাবি, বর্তমান বাজারদর বিবেচনায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নাওজোড়, টঙ্গী, গাজীপুরা, মালেকেরবাড়ী, সালনা, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস এবং শ্রীপুরের বিভিন্ন শিল্প এলাকার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়ক দুটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকালের দিকে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

তবে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা ও মালেকেরবাড়ী এলাকায় শ্রমিকরা ফের দলবদ্ধ হয়ে সড়ক অবরোধ করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ সড়ক থেকে তাঁদের সরিয়ে দিতে গেলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বাঁধে। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে সালনা থেকে গাজীপুর নগরীর বোর্ডবাজার পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে পুলিশ ও আনসার বাহিনীর অন্তত ৮ থেকে ১০ জন সদস্য আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আন্দোলনরত শ্রমিকদের বক্তব্য, বর্তমান বাজারদর, বাসাভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বিবেচনায় ১৭ হাজার টাকা বেতনে সংসার চালানো অত্যন্ত কঠিন। তাই তাঁরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাস্তায় নেমেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ভূত শ্রমিক অসন্তোষের জেরে আজ গাজীপুরে অন্তত ৩১ থেকে ৩৫টি কারখানা বন্ধ এবং ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর ও সাভার-আশুলিয়া মিলিয়ে মোট ৮৭টি কারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের পাশাপাশি এসআরবি ও আনসার সদস্যরা কাজ করছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, নাওজোড় ও মালেকেরবাড়ী এলাকায় বিশৃঙ্খলা দেখা দেওয়ায় সেখানকার বেশির ভাগ পোশাক কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশের পাশাপাশি গাজীপুরসহ আশপাশের জেলাগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১০

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা