দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বাইউস্টে ‘গ্র্যান্ট প্রপোজাল রাইটিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লার ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আজ বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘গ্র্যান্ট প্রপোজাল রাইটিং’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। এতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি), ঢাকার রিসার্চ গ্র্যাজুয়েট স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. তহিদুর রহমান এবং সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক সালমা পারভিন সুমা। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ, পিএসসি, আর্টিলারি (অব.), সব শিক্ষক এবং বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় গ্র্যান্ট প্রপোজাল প্রণয়নের বিভিন্ন কৌশল, গবেষণা প্রকল্পের জন্য অর্থায়ন সংগ্রহের উপায় এবং একটি মানসম্মত ও কার্যকর গ্র্যান্ট প্রপোজাল তৈরির প্রয়োজনীয় দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের কর্মশালা শিক্ষকদের গবেষণার সক্ষমতা বৃদ্ধি, গবেষণা অর্থায়নের সুযোগ অন্বেষণ এবং মানসম্মত গবেষণা প্রস্তাবনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়ন, গবেষণাভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বাইউস্টে ‘গ্র্যান্ট প্রপোজাল রাইটিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লার ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আজ বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘গ্র্যান্ট প্রপোজাল রাইটিং’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। এতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি), ঢাকার রিসার্চ গ্র্যাজুয়েট স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. তহিদুর রহমান এবং সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক সালমা পারভিন সুমা। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ, পিএসসি, আর্টিলারি (অব.), সব শিক্ষক এবং বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় গ্র্যান্ট প্রপোজাল প্রণয়নের বিভিন্ন কৌশল, গবেষণা প্রকল্পের জন্য অর্থায়ন সংগ্রহের উপায় এবং একটি মানসম্মত ও কার্যকর গ্র্যান্ট প্রপোজাল তৈরির প্রয়োজনীয় দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের কর্মশালা শিক্ষকদের গবেষণার সক্ষমতা বৃদ্ধি, গবেষণা অর্থায়নের সুযোগ অন্বেষণ এবং মানসম্মত গবেষণা প্রস্তাবনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়ন, গবেষণাভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা