দৈনিক পল্লী বাংলা
প্রকাশ : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

‘গাজীপুর বন বিভাগ’ প্রতিষ্ঠাসহ বন ও পরিবেশ সুরক্ষায় ৫ দফা দাবি ‘গাপা’ ও পিআইডি ট্রাস্টের

গাজীপুরের বন ও পরিবেশ সুরক্ষা, দখলকৃত বনভূমি উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ এবং বন বিভাগের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘গাজীপুর বন বিভাগ’ প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবি জানিয়েছে দুটি পরিবেশবাদী সংগঠন। গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা) ও জনস্বার্থ উন্নয়ন ট্রাস্ট (পিআইডি ট্রাস্ট) যৌথভাবে এসব দাবি তুলে ধরে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় জয়দেবপুরের শহীদ নিয়ামত সড়কের শায়লা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ৫ দফা প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বনাঞ্চল গাজীপুরে অবস্থিত হলেও ‘ঢাকা বন বিভাগ’ এবং ‘বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা বিভাগ’-এর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় রাজধানীর মহাখালীতে অবস্থিত। ফলে বনাঞ্চল সংক্রান্ত সামান্য প্রশাসনিক সেবার জন্যও স্থানীয়দের ঢাকায় যেতে হয়, যা চরম জনভোগান্তি ও সময়ের অপচয় সৃষ্টি করছে। এই প্রশাসনিক জটিলতা দূর করতে গাজীপুরকে কেন্দ্র করে পৃথক ‘গাজীপুর বন বিভাগ’ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

আয়োজকদের পক্ষ থেকে পৃথক ‘গাজীপুর বন বিভাগ’ প্রতিষ্ঠা ও জেলাভিত্তিক প্রশাসন গড়ে তোলার পাশাপাশি মাঠপর্যায়ে তদারকি জোরদারে বন ক্যাডার কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের জোর দাবি জানানো হয়। এছাড়া জবরদখলকৃত সব বনভূমি উদ্ধারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাধারণ মানুষের বিরুদ্ধে করা হয়রানিমূলক বন মামলা প্রত্যাহার এবং বন অপরাধে জড়িত সরকারি-বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে গাজীপুর পরিবেশ আন্দোলনের সভাপতি মো. মোছাদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ও পিআইডি ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মো. মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা ফেডরিক মুকুল বিশ্বাস, নির্বাহী সহ-সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মো. ইসমাইল মোল্যা এবং দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লী বাংলা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

‘গাজীপুর বন বিভাগ’ প্রতিষ্ঠাসহ বন ও পরিবেশ সুরক্ষায় ৫ দফা দাবি ‘গাপা’ ও পিআইডি ট্রাস্টের

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরের বন ও পরিবেশ সুরক্ষা, দখলকৃত বনভূমি উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ এবং বন বিভাগের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘গাজীপুর বন বিভাগ’ প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবি জানিয়েছে দুটি পরিবেশবাদী সংগঠন। গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা) ও জনস্বার্থ উন্নয়ন ট্রাস্ট (পিআইডি ট্রাস্ট) যৌথভাবে এসব দাবি তুলে ধরে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় জয়দেবপুরের শহীদ নিয়ামত সড়কের শায়লা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ৫ দফা প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বনাঞ্চল গাজীপুরে অবস্থিত হলেও ‘ঢাকা বন বিভাগ’ এবং ‘বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা বিভাগ’-এর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় রাজধানীর মহাখালীতে অবস্থিত। ফলে বনাঞ্চল সংক্রান্ত সামান্য প্রশাসনিক সেবার জন্যও স্থানীয়দের ঢাকায় যেতে হয়, যা চরম জনভোগান্তি ও সময়ের অপচয় সৃষ্টি করছে। এই প্রশাসনিক জটিলতা দূর করতে গাজীপুরকে কেন্দ্র করে পৃথক ‘গাজীপুর বন বিভাগ’ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

আয়োজকদের পক্ষ থেকে পৃথক ‘গাজীপুর বন বিভাগ’ প্রতিষ্ঠা ও জেলাভিত্তিক প্রশাসন গড়ে তোলার পাশাপাশি মাঠপর্যায়ে তদারকি জোরদারে বন ক্যাডার কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের জোর দাবি জানানো হয়। এছাড়া জবরদখলকৃত সব বনভূমি উদ্ধারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাধারণ মানুষের বিরুদ্ধে করা হয়রানিমূলক বন মামলা প্রত্যাহার এবং বন অপরাধে জড়িত সরকারি-বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে গাজীপুর পরিবেশ আন্দোলনের সভাপতি মো. মোছাদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ও পিআইডি ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মো. মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা ফেডরিক মুকুল বিশ্বাস, নির্বাহী সহ-সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মো. ইসমাইল মোল্যা এবং দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক পল্লী বাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা