সরকার গঠিত মজুরি বোর্ডের ঘোষিত নতুন বেতন কাঠামোর প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও অবরোধের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কারণে আজ গাজীপুরের অন্তত ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং সদর ও শ্রীপুরের বেশ কিছু কারখানায় তিন দিনের ছুটি দেওয়া হয়েছে। এ ছাড়া আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩২ থেকে ৩৫টি কারখানা এখনো খোলেনি।
সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকরা মিছিল নিয়ে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ ছাড়া সকাল ১০টার দিকে বাসন থানার নলজানী এলাকায় ৩০০ থেকে ৪০০ শ্রমিক চান্দনা চৌরাস্তা-শিববাড়ী আঞ্চলিক সড়ক অবরোধের চেষ্টা চালান। উভয় স্থানেই পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন এবং একটি সিএনজি পাম্প ও পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ সময় শিল্প পুলিশের এক পরিদর্শককে অবরুদ্ধ করে রাখা হলে পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়।
এদিকে বেলা পৌনে ১২টার দিকে শ্রীপুরের নয়নপুর এলাকায় ডিবিএল সিরামিক কারখানার সামনে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুপুর ১২টার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

মতামত