মজুরি বোর্ডের নির্ধারিত নতুন মজুরিতে সন্তুষ্ট না হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। আজ বুধবার (২৫ নভেম্বর ২০২৬) দুপুর থেকে বিকেল পর্যন্ত মজুরি আরও বাড়ানোর দাবিতে তাঁরা এ বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে।
শ্রমিকদের দাবি, বর্তমান বাজারের দ্রব্যমূল্যের সঙ্গে মজুরি বোর্ডের ঘোষিত মজুরি সংগতিপূর্ণ হয়নি।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এম এ শাহীন বলেন, তাঁরা শ্রমিকদের সঙ্গে কথা বলে বুঝিয়েছেন যে ঘোষিত মজুরিতে সন্তুষ্ট না হলে পুনর্বিবেচনার জন্য আবেদন করার সময় আছে। তারপরও বিভিন্ন গার্মেন্টসের কিছু শ্রমিক কাজ বন্ধ করে সড়ক অবরোধ করেন। একটি পরিবার চলার মতো সন্তোষজনক মজুরি ঘোষণা করার আহ্বান জানান তিনি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, বিভিন্ন কারখানার কিছু শ্রমিক বিচ্ছিন্নভাবে সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। তাঁদের বুঝিয়ে শান্ত করা হয়েছে।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

মতামত